u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • চাকরি /
  • Railway Jobs Cancelled: দেশ জুড়ে বাতিল রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত রেলের

Railway Jobs Cancelled: দেশ জুড়ে বাতিল রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত রেলের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ভারতীয় রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। রেলের গ্রুপ সি পদের জন্য নিয়োগ শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। বুধবার সব জোনের জেনারেল ম্যানেজার একটি সার্কুলার জারি....

Railway Jobs Cancelled: দেশ জুড়ে বাতিল রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত রেলের

  • Home /
  • চাকরি /
  • Railway Jobs Cancelled: দেশ জুড়ে বাতিল রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত রেলের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ভারতীয় রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। রেলের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

ভারতীয় রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। রেলের গ্রুপ সি পদের জন্য নিয়োগ শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। বুধবার সব জোনের জেনারেল ম্যানেজার একটি সার্কুলার জারি করেছে। সেখানে এই বেনিয়মের কথা বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গিয়েছে। সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ মার্চ পর্যন্ত যে নিয়োগ অনুমোদিত হয়নি, সেগুলো আপাতত বাতিল থাকছে।’ রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকছে। পরবর্তী প্রক্রিয়া কী হবে, তা জানানো হবে।

এদিকে, সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করেছে রেল। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। একদিন আগেই রেলের ২৬ জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রেলের তরফে।

প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে উত্ত প্রদেশের মুঘলসরাইয়ের ২৬ জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চলাকালীন ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রেলে পদোন্নতির পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে। এরপরই কম্পিউটারে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

আজকের খবর