ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • Durga Puja News /
  • BJP Durga Puja Grant : আস্থা নেই শমীক-শুভেন্দুর উপর, বিজেপির দুর্গাপুজো অনুদান বণ্টনের দায়িত্বে মিঠুন

BJP Durga Puja Grant : আস্থা নেই শমীক-শুভেন্দুর উপর, বিজেপির দুর্গাপুজো অনুদান বণ্টনের দায়িত্বে মিঠুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোট বড় বালাই। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার দুর্গা পুজো কমিটি গুলোকে যে অনুদান দেওয়া হতো তা এক ধাক্কায় যেমন ৮৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করার....

BJP Durga Puja Grant : আস্থা নেই শমীক-শুভেন্দুর উপর, বিজেপির দুর্গাপুজো অনুদান বণ্টনের দায়িত্বে মিঠুন

  • Home /
  • Durga Puja News /
  • BJP Durga Puja Grant : আস্থা নেই শমীক-শুভেন্দুর উপর, বিজেপির দুর্গাপুজো অনুদান বণ্টনের দায়িত্বে মিঠুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোট বড় বালাই। তাই রাজ্য সরকারের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোট বড় বালাই। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার দুর্গা পুজো কমিটি গুলোকে যে অনুদান দেওয়া হতো তা এক ধাক্কায় যেমন ৮৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথে হেঁটেই এবারে জেলায় জেলায় বিভিন্ন দুর্গা পুজো কমিটিকে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। আর এই বিপুল অংকের টাকা দেওয়ার জন্য যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হল মিঠুন চক্রবর্তীর কাঁধে।

তবে এবারেই প্রথম নয়, এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের সময় ঠিক একইভাবে বাংলার দূর্গাপূজা কমিটি গুলিকে আর্থিক অনুদান দেওয়ার পথে হেঁটেছিল বিজেপি। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দলের রাজ্য স্তরের প্রথম সারির বেশ কিছু নেতার চূড়ান্ত দুর্নীতি।

বাংলায় সেই সময় দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি থেকে শুরু করে রাজ্য কমিটির প্রথম সারির একাধিক নেতা-নেত্রী এই টাকা বিলির ক্ষেত্রে দুই হাতে লুটপাট করেছিলেন বলে অভিযোগ। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে রাতারাতি টাকা দিলি করা হয়ে গেলেও সেই সমস্ত ক্লাবের দুর্গাপুজোয় নেতা-নেত্রীদের অর্থাৎ বিজেপির নেতা-নেত্রীদের কেন উদ্বোধনে ডাকা হচ্ছে না সেই খবর নিতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানতে পারে যে ক্লাব গুলির নামে বিপুল অংকের অর্থাৎ লক্ষ লক্ষ টাকা বিলি করা হয়েছে দলের কোষাগার থেকে, তার অধিকাংশ ক্লাবের কোন অস্তিত্বই নেই।

 

তাই যে ক্লাবের অস্তিত্বই নেই সেই ক্লাবের দুর্গা পুজোর নামে টাকা পাঠিয়ে দেওয়ায় জনসংযোগের কোন সুযোগই পাননি বিজেপি নেতারা। এ বাড়িতে এমন কোন দুর্নীতির সম্ভাবনা যাতে না তৈরি হয় তাই বিপুল অংকের অর্থাৎ এই কোটি কোটি টাকা দূর্গা পূজার জন্য বিলি করার দায়িত্ব তুলে দেওয়া হল মিঠুন চক্রবর্তীর কাঁধে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলার পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে কত টাকা করে অনুদান দিচ্ছে তা স্পষ্ট করে ঘোষণা করেনি। নতুন নিয়ম অনুযায়ী, এবার জেলার পুজো কমিটির সদস্যদের সরাসরি এসে হাতে হাতে টাকা নিতে হবে। কোনো জেলা নেতার হাতে টাকা দেওয়া হবে না, যদিও তাঁরা ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আসতে পারেন। ২০২০ সালের মতোই এবার ইজেডসিসিতে দুর্গাপূজা আয়োজন করছে বিজেপি।

শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে পারেন। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এই পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। এর পাশাপাশি অমিত শাহ লেবুতলা পার্কে সজল মিত্রের পুজোতেও উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর।

আজকের খবর