ব্রেকিং
Latest Posts
Exit Poll 2026 : ২০৫-এর বেশি আসনে জিতে টানা চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী মমতাই, দাবি একাধিক বুথ ফেরত সমীক্ষায়Mamata Bhabanipur : ‘জীবনে এমন দেখিনি, তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব’ ভবানীপুর জিতে ফের মুখ্যমন্ত্রী হতে দৃঢ় প্রত্যয় মমতার২০২৬-এর গরমে উটি নয়! দক্ষিণ ভারতের ১০টি অফবিট স্বর্গে ঘুরে আসুন কম খরচেAbhishek against EC : ‘রাফালে আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে, ৪ তারিখ এদের আর খুঁজে পাওয়া যাবে না’ বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেকBike Permission: ‘বিহার-অসমেও কি একই বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল? গাড়ির ক্ষেত্রে কেন বিধি নিষেধ প্রযোজ্য হবে না?’ বাইকে কড়াকড়ি নিয়ে কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • PM Modi Bengal Election : বাংলায় ভোট ঘোষণার আগেই কল্পতরু মোদি, ব্রিগেডের সরকারি অনুষ্ঠান থেকে ১৮৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PM Modi Bengal Election : বাংলায় ভোট ঘোষণার আগেই কল্পতরু মোদি, ব্রিগেডের সরকারি অনুষ্ঠান থেকে ১৮৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই বাংলায় একের পর এক কেন্দ্রীয় সরকারী প্রকল্পের উদ্বোধন করে রীতিমত কল্পতরূ হিসেবে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট ঘোষণা আগে বাংলা সফরে এসে ব্রিগেডের সরকারি....

PM Modi Bengal Election : বাংলায় ভোট ঘোষণার আগেই কল্পতরু মোদি, ব্রিগেডের সরকারি অনুষ্ঠান থেকে ১৮৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • PM Modi Bengal Election : বাংলায় ভোট ঘোষণার আগেই কল্পতরু মোদি, ব্রিগেডের সরকারি অনুষ্ঠান থেকে ১৮৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই বাংলায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই বাংলায় একের পর এক কেন্দ্রীয় সরকারী প্রকল্পের উদ্বোধন করে রীতিমত কল্পতরূ হিসেবে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট ঘোষণা আগে বাংলা সফরে এসে ব্রিগেডের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

 

এদিন প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে বলেছেন, সড়ক এবং রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয়। কেন্দ্রীয় সরকার রেল, যোগাযোগ সংস্কারের কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে জানিয়েছেন, হলদিয়া ডক কমপ্লেক্সে এ জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে ‘লজিস্টিক সিস্টেম’ আরও উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

 

রাজ্যের উন্নয়ন প্রসঙ্গেও নিজের ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সড়ক ও রেলপথ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্দর ও জলপথও অর্থনীতির জন্য সমান জরুরি। দীর্ঘদিন ধরে কলকাতা বন্দর ও হলদিয়া বন্দর পূর্ব ভারতের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খিদিরপুর ডকে কার্গো পরিবহনের সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

 

এদিন প্রধানমন্ত্রী ৪২০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার সম্মিলিত ব্যয় প্রায় ১৬,৯৯০ কোটি টাকা। এর মধ্যে অন্যতম হলো ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড়-পালসিট (৬৮ কিমি) এবং বারওয়া আড্ডা-পানাগড় (১১৫ কিমি) পর্যন্ত ৬ লেনের রাস্তা। এ ছাড়াও ১১৪ নম্বর জাতীয় সড়কের ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং ইছামতী নদীর ওপর স্বরূপনগর ব্রিজেরও উদ্বোধন করেন তিনি।

No Lovely in Sonarpur : সোনারপুর দক্ষিণে ঘ্যাচাং ফুঁ লাভলি মৈত্রের টিকিট, মমতা জানাতেই কেঁদে ভাসালেন লাভলি

রেল যোগাযোগে গতি আনতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলার ৬টি স্টেশন— আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি এবং কামাখ্যাগুড়ির আধুনিকীকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চালু হলো পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। কেবল সড়ক বা রেল নয়, জলপথ পরিবহণেও বিশেষ জোর দিয়েছেন মোদি।

হলদিয়া ডক কমপ্লেক্সের ৫ নম্বর বার্থের সংস্কার এবং ২ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের কাজ শুরু হলো, যা পরিবেশ-বান্ধব পণ্য পরিবহণে সহায়ক হবে। পাশাপাশি খিদিরপুর ডক সংস্কার প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। এ ছাড়াও কংসাবতী ও শিলাবতী নদীর ওপর নতুন ব্রিজ এবং হাওড়া ব্রিজের তট সুরক্ষার মতো প্রকল্পের শিলান্যাস এদিন সম্পন্ন হয়েছে।

 

আজকের খবর