ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • History Revisited /
  • Rajshahi Rail Problem : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে ছুটলো ট্রেন

Rajshahi Rail Problem : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে ছুটলো ট্রেন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেন তারা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের রাজশাহী স্টেশন থেকে ৩০....

Rajshahi Rail Problem : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে ছুটলো ট্রেন

  • Home /
  • History Revisited /
  • Rajshahi Rail Problem : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে ছুটলো ট্রেন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেন তারা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের রাজশাহী স্টেশন থেকে ৩০ ঘণ্টা পর ছুটলো ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন।

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দেন রানিং স্টাফরা। ফলে সোমবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি সর্বশেষ ছেড়ে যায়।

এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। যাত্রীরা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনে রাত কাটিয়েছেন। আজ ট্রেন চলাচল শুরু না হলে না বাড়ি যাওয়া সম্ভব হত না।

রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেনের যাত্রী আবুল কালাম বলেন, বাবাকে নিয়ে চিকিৎসা করাতে ইন্ডিয়া যাবো। গতকাল রাতেই এসেছি। কালতো আর ট্রেন চলেনি। এখানেই রাত পার করেছি। আজ সকালে যাচ্ছি। ভালো লাগছে। কষ্ট হলেও শেষ পর্যন্ত যেতে পারছি এই অনেক।

ঢাকাগামী বনলতা ট্রেনের যাত্রী এমদাদুল হক বলেন, আমিতো ভেবেছিলাম ট্রেন চলবে না। এজন্য টিকেট ফেরত দিয়ে বাসের টিকিট নেবো ভেবে এসেছিলাম। এখন দেখি ট্রেন চলছে। আমি খুশি যে, নিরাপদে ঢাকায় যেতে পারবো।

রাজশাহী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্স্েরপ্রস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, গতকাল রাত ৩টার দিকে আমরা ঢাকা কন্ট্রোলরুম থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত পাই। এরপরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। আমরা রেলের সব কর্মকর্তারা স্টেশনে অবস্থান করছি। যাতে করে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানো যায়।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। পরে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অবসান ঘটেছে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।

আজকের খবর