ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Abhishek against BJP: ‘সব হিসেব হবে, ‌মমতা ব্যানার্জী উদার, আমি অত উদার নই’ হুঁশিয়ারি অভিষেকের

Abhishek against BJP: ‘সব হিসেব হবে, ‌মমতা ব্যানার্জী উদার, আমি অত উদার নই’ হুঁশিয়ারি অভিষেকের

রঞ্জন দাস। কলকাতা সারাদিন। ‘‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই।’ শুক্রবার নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এভাবেই বিরোধীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি....

Abhishek against BJP: ‘সব হিসেব হবে, ‌মমতা ব্যানার্জী উদার, আমি অত উদার নই’ হুঁশিয়ারি অভিষেকের

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Abhishek against BJP: ‘সব হিসেব হবে, ‌মমতা ব্যানার্জী উদার, আমি অত উদার নই’ হুঁশিয়ারি অভিষেকের

রঞ্জন দাস। কলকাতা সারাদিন। ‘‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই।’ শুক্রবার নির্বাচনী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রঞ্জন দাস। কলকাতা সারাদিন।

‘‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই।’ শুক্রবার নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এভাবেই বিরোধীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে। বাংলার ক্ষমতা কি চার তারিখের পর বোঝাব। বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করবেন, তাহলে চার তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।’

শুক্রবার রায়দিঘির নির্বাচনী জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘এই আসনে যিনি বিজেপির প্রার্থী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কোনও ভদ্র, সভ্য, ভাল লোক বিজেপি করে না। বিজেপি করে চোর, জোচ্চোর, পাতাখোর, গাঁজাখোর, ধর্ষকরা।’‌ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হরিজন পল্লিতে এক মহিলা ও তার ছোট্ট মেয়েকে হেনস্থার ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের কড়া আক্রমণ করে অভিষেক বলেন, ‘আমার কাছে সবার নাম রয়েছে। ৪ তারিখের পরে এঁদের সবাইকে ওই মহিলা ও তার দুই বছরের ছোট্ট মেয়ের সামনে ক্ষমা চাইতে হবে।’

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সবং বিধানসভা এলাকার হরিজন পল্লি এলাকায় স্থানীয় এক গৃহবধূ সাথী ঘোড়াই কুইলার ছোট্ট মেয়ে বিজেপির একটি পোস্টার ভুলবশত ছিঁড়ে ফেলে। অভিযোগ, এর পরেই বিজেপির কয়েকজন কর্মী গৃহবধূর বাড়িতে চড়াও হন। ছোট্ট মেয়ের সামনেই ওই গৃহবধূকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় সবং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন অভিষেক বলেন, ‘এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। আটজন অভিযুক্তের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। জেলা প্রশাসনের উপরে আস্থা আছে।’

সবং-এ পরে এদিন হিঙ্গলগঞ্জের নেবুখালি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই সন্দেশখালিতে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ লিখে দেওয়ার ঘটনা মনে করান তিনি। তাঁর কথায়, সারা দেশের সামনে এই অঞ্চলকে ছোট করেছিলেন যাঁরা, তাঁদের নেত্রী ছিলেন এখানকার এবারের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।


হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, এই রেখা পাত্র ছিলেন তাঁদের নেত্রী। এবার ভোটে তাঁকে উপযুক্ত জবাব দিতে হবে। এখানে যাঁকে বিজেপি প্রার্থী করেছে, তাঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছিল তার নেতৃত্বে যিনি ছিলেন তাঁর নাম রেখা পাত্র। আর সেই রেখা পাত্রই এখানকার প্রার্থী।’

আজকের খবর