u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী

Rajshahi Mysterious Death : রাজশাহী মহানগরীর পুকুর থেকে ঘোষের মরদেহ উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘানা (৪২) ঘোষের ভাসমান মরদের উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।....

Rajshahi Mysterious Death : রাজশাহী মহানগরীর পুকুর থেকে ঘোষের মরদেহ উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘানা (৪২) ঘোষের ভাসমান মরদের উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এলাকাসাসী জানান, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় জানাজানি হলে আশেপাশের লোকজন পুকুর পাড়ে ভীড় জামায়। পরে ঘনা ঘোষের পরিবারের লোকজন মরদেহ দেখে চিনতে পারে। সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন। সে ওই এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তার দুই মেয়ে আছে। বড় মেয়ের নাম বাবলী দাস। সে এবার এসএসসি পরীক্ষার্থী। ছোট মেয়ে তন্নী দাস। সে প্রথম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সসদ্যরা জানান , বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ অন্যান্য দিনের মতই সারাদিন দুধ দহনের কাজকর্ম সেরে এসে রাতে পুকুরে ঘোসল করতে যায়। তার স্ত্রী সন্তানরা কালিপূজা উপলক্ষে মায়ের বাড়ীতে বেড়াতে যান। তার মা বাড়ীতে একা ছিলো। সে গোসলে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজনকে জানায়। তারা পরদিন কর্ম এলাকাসহ আতœীয়-স্বজনদের বাসায় খোঁজ করেও কোন সন্ধান পাননি।

শনিবার (২ নভেম্বর) সকালে সাগড়পাড়া এলাকায় বড় পুকুর পাড়ে স্থানীয়রা বাসিন্দারা মরদেহ দেখতে পেলে জানাজানি হয়। এই সময় আশেপাশের লোকজন মরদেহ দেখার জন্য পুকুর পাড়ে ভীড় জমায়। পরে তার পরিবারের লোকজন মারদেহ দেখে চিনতে পারে। এই সময় তার পড়নে ফুলপ্যান্ড, শরীরে জামা ও মাজায় গামছা বাঁধা ছিলো।খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ পুকুর হতে তার মরদেহ পুকুর হতে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে সঞ্জিতের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার হওয়া যাবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের খবর