ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • History Revisited /
  • BNP Leader Rizvi on Yunus : জনপ্রত্যাশার বাইরে কাজ করলে দেশের মানুষ মানবে না : রুহুল কবির রিজভী

BNP Leader Rizvi on Yunus : জনপ্রত্যাশার বাইরে কাজ করলে দেশের মানুষ মানবে না : রুহুল কবির রিজভী

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই ড. ইউনূস সাহেব একজন গুনি মানুষ। জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই তাকে সমর্থন দিয়েছেন। মানুষ তার ওপরে আস্থা রাখে। কিন্তু জনপ্রত্যাশা, জনআকাঙ্খার....

BNP Leader Rizvi on Yunus : জনপ্রত্যাশার বাইরে কাজ করলে দেশের মানুষ মানবে না : রুহুল কবির রিজভী

  • Home /
  • History Revisited /
  • BNP Leader Rizvi on Yunus : জনপ্রত্যাশার বাইরে কাজ করলে দেশের মানুষ মানবে না : রুহুল কবির রিজভী

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্র্বতীকালীন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই ড. ইউনূস সাহেব একজন গুনি মানুষ। জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই তাকে সমর্থন দিয়েছেন। মানুষ তার ওপরে আস্থা রাখে। কিন্তু জনপ্রত্যাশা, জনআকাঙ্খার বাইরে গিয়ে অন্তর্র্বতীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে তা নেবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এখনও চাল, ডাল, চিনির দাম কমেনি। সোনালি মুরগী ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে। আমাদের দেশে আলু উৎপাদন হতো; মৌসুমে আলুর দাম তিন থেকে চার টাকায় পাওয়া যেতো। কিন্তু শেখ হাসিনার কারণে গত মৌসুমে ভারত থেকে আলু আমদানি করতে হয়েছে। এবারও যদি আমদানি করতে হয়। কেজি প্রতি আলুর দাম ৭৫ থেকে ৮০ টাকা হয়। তাহলে মানুষ বলবে ড. ইউসূন সাহেবের সরকারকে সমর্থন দিয়ে লাভ কী হলো।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি কথা কেউ কেউ বলছেন, আনুপাতিক হারে নির্বাচন। আনুপাতিক নির্বাচন কিসের জন্য— এটা কী মানুষ বোঝে? তৃণমূলের মানুষ বোঝে? আনুপাতিক কী? একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে। এখন সেই দল ঠিক করবে কাকে এমপি বানাবে। তাহলে তো কেনা-বেচা আরও শুরু হবে। দলে একজন ব্যক্তির জনপ্রিয়তা থাকতে পারে। তার ব্যক্তিরও জনপ্রিয়তা থাকে। দুইটা মিলেই তো একজন ব্যক্তি বিজয়ী হন। আর এই দেশের মানুষ পছন্দের ব্যক্তিকে ভোট দিতে অভ্যস্ত। সে তার পছন্দমতো ব্যক্তিকে ভোট দেবে। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।

যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা কম, তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলেছে মন্তব্য করে রিজভী বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না। এই ধরনের কোনও পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে।

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মো: সেলিম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওলামা দলের জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খান। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের খবর