u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • Uncategorized /
  • Telegram CEO Arrested : বন্ধ হয়ে যাবে টেলিগ্ৰাম অ্যাপ? বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO

Telegram CEO Arrested : বন্ধ হয়ে যাবে টেলিগ্ৰাম অ্যাপ? বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এগজেকিউটিভ। শনিবার প্যরিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাভেল দুরোভকে। আজ, রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার....

Telegram CEO Arrested : বন্ধ হয়ে যাবে টেলিগ্ৰাম অ্যাপ? বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO

  • Home /
  • Uncategorized /
  • Telegram CEO Arrested : বন্ধ হয়ে যাবে টেলিগ্ৰাম অ্যাপ? বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এগজেকিউটিভ। শনিবার প্যরিসের কাছে এক বিমানবন্দর থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এগজেকিউটিভ। শনিবার প্যরিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাভেল দুরোভকে।

আজ, রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার সিইও-কে।

এরপরই টেলিগ্রাম ব্যবহারকারীদের মনে প্রশ্ন, অ্যাপটিও কি বন্ধ হয়ে যাবে?ফ্রান্স-রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরোভ (৩৯)-কে শনিবার প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে আটক করে ফ্রান্স পুলিশ।

জানা গিয়েছে, আজ়ারবাইজান থেকে ফিরছিলেন দুরোভ। সেই সময়ই তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, পাভেল দুরোভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং, অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর প্ল্যাটফর্মে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে না পারার কারণেই ফ্রান্সের ওএফএমআইএন-র তরফে টেলিগ্রামের সিইও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, এনক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। প্রতারণা থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, সেই তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। তবে টেলিগ্রাম বরাবরই দাবি করেছে, তারা কখনও গ্রাহকদের তথ্য ফাঁস করেনি। বর্তমানে টেলিগ্রামে ৯০০ মিলিয়ন গ্রাহক রয়েছে।

টেলিগ্রামের মূল অফিস দুবাইয়ে হওয়ায়, পশ্চিমী দুনিয়ার বিভিন্ন আইনের মারপ্যাঁচ থেকেও রক্ষা পেত এতদিন।

আজকের খবর