ব্রেকিং
Latest Posts
Indian Oil Tankers Strait of Hormuz: যুদ্ধের উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী পেরোল ভারতের দুই তেল ট্যাঙ্কার, কূটনীতির জোরে স্বস্তি দিল্লিরNarendra Modi Kolkata : জয় শ্রীরাম-এ ভরসা নেই বাংলার ভোটে, মমতাকে হারাতে মা কালীর নাম নিয়ে দক্ষিণেশ্বরের আদলে মঞ্চ মোদির ব্রিগেডেTMC Candidates 2026 : ২৬-শের বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় দ্বিতীয় প্রজন্মের উত্থান, টিকিট পেতে পারেন একাধিক প্রবীণ নেতার ছেলে-মেয়েDhuluk Sikkim Offbeat Destination : ধুলুক, সিকিম: মেঘ-ঢাকা পাহাড়ের কোলে অফবিট স্বর্গ—নিঃশব্দ প্রকৃতি আর গ্রামীণ জীবনের অনন্য মেলবন্ধনCEC Gyanesh Kumar Impeachment : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূলের উদ্যোগে বিপুল সাড়া বিরোধী সাংসদদের
  • Home /
  • ভারত /
  • Karnataka Operation Lotus : “৫০ কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করছে BJP” – বিস্ফোরক অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Karnataka Operation Lotus : “৫০ কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করছে BJP” – বিস্ফোরক অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল ভাজপা। আমাদের বিধায়করা রাজী না হওয়ায় আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে ভারতীয় জনতা পার্টি কর্নাটকে অপারেশন কমল চালাতে চাইছে। মহীশুরের....

Karnataka Operation Lotus : “৫০ কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করছে BJP” – বিস্ফোরক অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

  • Home /
  • ভারত /
  • Karnataka Operation Lotus : “৫০ কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করছে BJP” – বিস্ফোরক অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল ভাজপা। আমাদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল ভাজপা। আমাদের বিধায়করা রাজী না হওয়ায় আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে ভারতীয় জনতা পার্টি কর্নাটকে অপারেশন কমল চালাতে চাইছে। মহীশুরের প্রকাশ্য জনসভা থেকে এমন বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

প্রসঙ্গত এর আগেও কর্নাটকে অপারেশন কমল চালিয়ে বিপুল অংকের টাকা খরচ করে কংগ্রেস এবং জেডিএস জোটের সরকার রাতারাতি ফেলে দিয়ে কর্নাটকের ক্ষমতা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আরো একবার কর্নাটকের ক্ষমতায় এসেছে কংগ্রেস। প্রসঙ্গত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কর্নাটকে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। একইভাবে বিপুল পরিমাণ টাকা খরচ করে বিরোধী দলের বিধায়কদের ঘোড়া কেনাবেচা করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় ক্ষমতা দখলের অভিযোগ উঠেছিল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।

কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনওভাবে সিদ্দারামাইয়া সরকারকে উৎখাত করতে, ভাজপা 50 জন বিধায়ককে মাথাপিছু 50 কোটি টাকা প্রস্তাব করেছিল। এত টাকা তারা পেল কোথা থেকে? প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরপ্পা, বাসবরাজ বোম্মাই, বিরোধী দলনেতা আর অশোক, ভাজপা রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র কি টাকা ছাপিয়েছিলেন?

আজ মহীশূরের টি নরসিপুরা বিধানসভা কেন্দ্রে 470 কোটি টাকার সরকারি কাজের উদ্বোধন করার পরে সিদ্দারামাইয়া বলেন, পুরোটাই ভাজপার ঘুষের টাকা। তারা কোটি কোটি টাকা কামিয়েছে। অর্থ ব্যবহার করে, তারা প্রতিটি বিধায়ককে 50 কোটি টাকা অফার করেছিল।

তবে শুধুমাত্র কর্ণাটকের মুখ্যমন্ত্রী একা নন, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কর্ণাটকের সরকার ফেলে দেওয়ার জন্য বিপুল টাকা খরচ করে অপারেশন কমল চালানোর অভিযোগ তুলেছেন কর্নাটকের একাধিক মন্ত্রী।

কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক ডঃ শরণ প্রকাশ পাতিল বলেন, ভাজপা আগেও এভাবেই কয়েকশো কোটি টাকা খরচ করে কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের কিনে নিয়ে কর্ণাটকের সরকার ফেলে দেওয়ার নজির তৈরি করেছে। দেশের যেখানেই ভারতীয় জনতা পার্টি বিরোধী কোন সরকার রয়েছে সেখানে ক্ষমতা দখলের জন্য পেছনের দরজা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে মিথ্যে মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে সরকারের ক্ষমতা দখল করে চলেছে ভারতীয় জনতা পার্টি। আরো একবার সেই চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দল।

আজকের খবর