u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • রাজনীতি /
  • Rajyasabha MP from Bengal: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫ প্রতিনিধি, তৃণমূলের চার, বিজেপির এক সাংসদ নির্বাচিত

Rajyasabha MP from Bengal: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫ প্রতিনিধি, তৃণমূলের চার, বিজেপির এক সাংসদ নির্বাচিত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। প্রত্যাশিতভাবেই বাংলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন তৃণমূলের চার মনোনীত প্রার্থী।   পাশাপাশি বিজেপি থেকেও রাজ্য সভায় নির্বাচিত হলেন রাহুল সিনহা। বাংলার বিধানসভায় বিধায়কের সংখ্যার নিরিখে রাজ্যসভার এই পাঁচ আসনে তৃণমূল এবং বিজেপির....

Rajyasabha MP from Bengal: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫ প্রতিনিধি, তৃণমূলের চার, বিজেপির এক সাংসদ নির্বাচিত

  • Home /
  • রাজনীতি /
  • Rajyasabha MP from Bengal: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫ প্রতিনিধি, তৃণমূলের চার, বিজেপির এক সাংসদ নির্বাচিত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। প্রত্যাশিতভাবেই বাংলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন তৃণমূলের চার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

প্রত্যাশিতভাবেই বাংলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন তৃণমূলের চার মনোনীত প্রার্থী।

 

পাশাপাশি বিজেপি থেকেও রাজ্য সভায় নির্বাচিত হলেন রাহুল সিনহা। বাংলার বিধানসভায় বিধায়কের সংখ্যার নিরিখে রাজ্যসভার এই পাঁচ আসনে তৃণমূল এবং বিজেপির মনোনীত প্রার্থীদের জয় ছিল প্রত্যাশিত।

 

সেইমতো কোন ভোটাভুটি না হওয়ায় এবং মনোনয়নপত্রে কোনো গাফিলতি ধরা না পড়ায় আজ রাজ্য বিধানসভায় গিয়ে

রিটার্নিং অফিসারের কাছ থেকে নিজেদের সাংসদ পদে নির্বাচিত হওয়ার সার্টিফিকেট হাতে নেন নব নির্বাচিত সাংসদেরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সার্টিফিকেট পেলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমাররাও। তবে মানেকা গুরুস্বামী দিল্লিতে থাকায় তাঁর হয়ে সার্টিফিকেট নিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

মনোনয়নপত্রে বেশ কিছুটা ভুল ত্রুটি থাকলেও সবকিছু পের করে অবশেষে সাংসদ হিসেবে সার্টিফিকেট পেলেন বিজেপির মনোনীত প্রার্থী রাহুল সিনহা। সোমবার বিধানসভায় তাঁর হাতে জয়ের সার্টিফিকেট তুলে দিলেন সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তাঁর হাত ধরে অভিনন্দন জানাতে দেখা গেল তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়কে।

 

আজকের খবর