ব্রেকিং
Latest Posts
Indian Oil Tankers Strait of Hormuz: যুদ্ধের উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী পেরোল ভারতের দুই তেল ট্যাঙ্কার, কূটনীতির জোরে স্বস্তি দিল্লিরNarendra Modi Kolkata : জয় শ্রীরাম-এ ভরসা নেই বাংলার ভোটে, মমতাকে হারাতে মা কালীর নাম নিয়ে দক্ষিণেশ্বরের আদলে মঞ্চ মোদির ব্রিগেডেTMC Candidates 2026 : ২৬-শের বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় দ্বিতীয় প্রজন্মের উত্থান, টিকিট পেতে পারেন একাধিক প্রবীণ নেতার ছেলে-মেয়েDhuluk Sikkim Offbeat Destination : ধুলুক, সিকিম: মেঘ-ঢাকা পাহাড়ের কোলে অফবিট স্বর্গ—নিঃশব্দ প্রকৃতি আর গ্রামীণ জীবনের অনন্য মেলবন্ধনCEC Gyanesh Kumar Impeachment : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূলের উদ্যোগে বিপুল সাড়া বিরোধী সাংসদদের
  • Home /
  • ক্রাইম /
  • Tab Scam : ট্যাব কেলেঙ্কারি পান্ডা প্রাইমারি স্কুল শিক্ষক গ্রেফতার দিনহাটা থেকে

Tab Scam : ট্যাব কেলেঙ্কারি পান্ডা প্রাইমারি স্কুল শিক্ষক গ্রেফতার দিনহাটা থেকে

ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের একাধিক জায়গার নাম উঠে এসেছে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা সামনে এসেছে মালদা জেলা থেকেও। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আর এই ট্যাব কেলেঙ্কারিতে এবার দিনহাটা যোগ। জানা গিয়েছে, হবিবপুরের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের....

Tab Scam : ট্যাব কেলেঙ্কারি পান্ডা প্রাইমারি স্কুল শিক্ষক গ্রেফতার দিনহাটা থেকে

  • Home /
  • ক্রাইম /
  • Tab Scam : ট্যাব কেলেঙ্কারি পান্ডা প্রাইমারি স্কুল শিক্ষক গ্রেফতার দিনহাটা থেকে

ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের একাধিক জায়গার নাম উঠে এসেছে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা সামনে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের একাধিক জায়গার নাম উঠে এসেছে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা সামনে এসেছে মালদা জেলা থেকেও। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আর এই ট্যাব কেলেঙ্কারিতে এবার দিনহাটা যোগ।

জানা গিয়েছে, হবিবপুরের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনার তদন্তে নেমে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত মাদার লেনের বাসিন্দা মনোজিৎ বর্মনকে (৩০) গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)।
সিট সূত্রে খবর, এক পড়ুয়ার ট্যাবের টাকা মনোজিৎ বর্মনের অ্যাকাউন্টে চলে যায়। যদিও সেই টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের কেওয়াইসি তথ্যের মাধ্যমে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় মনোজিতকে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্যাবের টাকা কেলেঙ্কারিতে অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। ধৃত ব্যক্তির দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে রবিবার হবিবপুর থানার তরফে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই তার সমস্ত ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

আজকের খবর