u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • ভারত /
  • Ram Navami Kolkata Traffic : রামনবমীতে কোন রাস্তায় কোন গাড়ি নিষিদ্ধ? জানিয়ে যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের

Ram Navami Kolkata Traffic : রামনবমীতে কোন রাস্তায় কোন গাড়ি নিষিদ্ধ? জানিয়ে যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। রবিবার (৬ এপ্রিল) রামনবমী পড়েছে। আর সেদিন কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রা আয়োজন হতে পারে অনুমান করা হচ্ছে। সেই পরিস্থিতিতে রামনবমীর দিনে কলকাতায় যান চলাচলের উপরে আংশিকভাবে বিধিনিষেধ জারি করা হল। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ট্র্যাফিক পুলিশের....

Ram Navami Kolkata Traffic : রামনবমীতে কোন রাস্তায় কোন গাড়ি নিষিদ্ধ? জানিয়ে যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের

  • Home /
  • ভারত /
  • Ram Navami Kolkata Traffic : রামনবমীতে কোন রাস্তায় কোন গাড়ি নিষিদ্ধ? জানিয়ে যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। রবিবার (৬ এপ্রিল) রামনবমী পড়েছে। আর সেদিন কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

রবিবার (৬ এপ্রিল) রামনবমী পড়েছে। আর সেদিন কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রা আয়োজন হতে পারে অনুমান করা হচ্ছে। সেই পরিস্থিতিতে রামনবমীর দিনে কলকাতায় যান চলাচলের উপরে আংশিকভাবে বিধিনিষেধ জারি করা হল।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রবিবার কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় ১২ ঘণ্টা পণ্যবাহী গাড়ি (কয়েকটি বাদে) চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তাছাড়া আর কোনওরকমের বিধিনিষেধ জারি করা হয়নি।

রামনবমীর জন্য যান চলাচলে কী নিয়ন্ত্রণ করা হয়েছে?

১) রবিবার বেলা ১২ টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তবে সেই বিধিনিষেধের আওতায় থাকছে না এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি। অর্থাৎ ওই গাড়িগুলি চলতে পারবে।

২) ডিউটিরত ট্র্যাফিক পুলিশ যদি প্রয়োজন মনে করেন, তাহলে শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন বা বন্ধ রাখতে পারেন বা গাড়ি ঘুরিয়ে দিতে পারেন।

৩) যদি ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ মনে করেন, তাহলে ফিডার রোড বা অন্যান্য রোডেও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন।

আজকের খবর