ব্রেকিং
Latest Posts
Roopa Ganguly: কোটি কোটি টাকার সম্পত্তি, একাধিক মামলা, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের হলফনামায় চমকTCS Shutdown: ‘তোমার বউকে রাতে পাঠিয়ে দিও’ বলে অফিসের মধ্যেই যৌন হেনস্থা, মহিলা কর্মীদের উপর অফিসেই যৌনাচার, বন্ধ হয়ে গেল TCS-র অফিসMamata against Modi Shah : ‘যাঁদের হাতে রক্ত মিশে, তাঁরা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করেন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতারsupreme court Bengal : সংবিধানের ১৪২ ধারা প্রয়োগে ঐতিহাসিক রায়, ভোটের দুদিন আগেও নাম সংশোধনে মিলবে ভোটাধিকার, সুপ্রিম কোর্টের বড় নির্দেশSuvendu against Mamata: ‘মমতার মাথার চিকিৎসা করাতে হবে, ওঁকে বলুন মাথার চিকিৎসা করাতে’ বিষ্ফোরক শুভেন্দু
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Abhishek Japan : টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি অভিষেকের

Abhishek Japan : টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি অভিষেকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়েছেন তিনি। তারই মাঝে সময় বের করে টোকিয়োতে বাঙালি বীর স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ জানালেন তৃণমূল সাংসদ....

Abhishek Japan : টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি অভিষেকের

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Abhishek Japan : টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি অভিষেকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়েছেন তিনি। তারই মাঝে সময় বের করে টোকিয়োতে বাঙালি বীর স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিসৌধটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে।

তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার টোকিওতে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। তৃণমূল নেতা কিংবদন্তি সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। রাসবিহারী বসু ভারতীয় স্বাধীনতা লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং গদর পার্টির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। ১৯১২ সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিংকে হত্যার চেষ্ট করেন। কিন্তু ব্যর্থ হন। তারপরই তিনি পরে জাপানে পালিয়ে যান। তিনি ভারতীয় জাতীয় সেনার সঙ্গে জড়িত ছিলেন।

এক্স-এ পোস্ট করে, বন্দ্যোপাধ্যায় ভারতীয় দূতাবাসকে স্মৃতিসৌধের “অবহেলিত” এবং “জরাজীর্ণ” অবস্থার দিকে নজর দেওয়ার অনুরোধ জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এই মহান বাঙালি সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করার সময় আমি গভীর গর্ব এবং রোমাঞ্চ অনুভব করেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামে তাঁর অদম্য মনোভাব এবং গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভারত চিরকৃতজ্ঞ। তাঁর স্মৃতিসৌধ এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় দেখে আমি মর্মাহত। আমি আমাদের রাষ্ট্রদূতকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার এবং এই অসাধারণ বীর যথাযথ সম্মান পান তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি,” তিনি এক্স-এ পোস্ট করেন।

বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু ও রাধাবিনোদ পালকে অভিষেকের এই শ্রদ্ধার্ঘ জানানোর বিষয়টি যে তৃণমূল তুলে ধরতে চাইছে, তা তাদের একাধিক সাংসদের বক্তব্যেই স্পষ্ট। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও সায়নী ঘোষ বলেন, “এই কর্মসূচিগুলি অভিষেকের সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না। শত কর্মব্যস্ততার মধ্যেও অভিষেক সময় বের করে বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ জানাতে পৌঁছে গিয়েছেন। বাংলার প্রতি, বাংলার মাটির প্রতি, বাঙালির জন্য তাঁর যে দায়িত্ব ও দায়বদ্ধতা তা অটুট রেখে বাংলার গর্বদের বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন। আমরা তাঁর জন্য গর্বিত।” তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলার ছেলে অভিষেক বাঙালি বিপ্লবীদের সম্মান জানালেন।

আজকের খবর