ব্রেকিং
Latest Posts
Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহরIndia Alliance beside Abhishek : অভিষেকের উপর হামলায় সরব INDIA জোট! খাড়গে-কেজরিওয়াল-অখিলেশের তীব্র প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদAbhishek Banerjee : সোনারপুরে অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! ডিম-জুতো-পাথর ছোড়া, ভাঙল চশমা, হেলমেট পরে পৌঁছালেন নিহত কর্মীর বাড়িতেরাস্তায় ময়লা ফেললেই কড়া অ্যাকশন! আজ থেকেই বাংলায় চালু ‘স্বচ্ছ অ্যাপ’, বড় ঘোষণা অগ্নিমিত্রার
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Calcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছে

Calcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছে

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ২০২৫ সালে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাকে প্রামাণ্য নথি হিসেবে না মেনে ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা....

Calcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছে

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Calcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছে

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ২০২৫ সালে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার যে সংশোধিত ভোটার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

২০২৫ সালে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাকে প্রামাণ্য নথি হিসেবে না মেনে ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে কেন? তাহলে 2025 সালের ভোটার তালিকা কি সংশোধিত নয়? এমন প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত জবাবদিহি তলব করল কলকাতা হাইকোর্ট।

আগামী ১৯ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে এসআইআর হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না, সেই মর্মে আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। সেই নিয়েই কমিশনের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। নির্ধারিত সময়ে বাংলায় বিধানসভা নির্বাচন হলে হাতে মাত্র রয়েছে প্রায় চার মাসের মতো। তার আগে হঠাৎ করে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয়তা কি দেখা দিল এবং তার জন্য ২০০২ সালকেই কেন ভিত্তি বর্ষ ধরে এগোতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থের মামলা। তার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে মামলার শুনানি হয়।

শুনানি চলাকালীন আবেদনকারী জানান, এই যে এসআইআর হচ্ছে, তা ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন হচ্ছে? কেন এই সিদ্ধান্ত গ্রহণ করল কমিশন। ২০০২ সালের তথ্য অনুযায়ী হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না? এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে।

জনস্বার্থের মামলায় কলকাতা হাইকোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন কমিশন যেন এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালায় তার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলা কারি কলকাতা হাইকোর্টে জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে আজ সময় চাওয়া হয়েছে। পর দিন থাকবেন ওঁরা। কিন্তু মূল কথা, ২০০২ সালের যে তথ্য, তা গৃহীত হবে কি হবে না, ২০২৫ সালের ভোটার তালিকা থেকে তথ্য নেওয়া হবে কি না। এ নিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে।

আজকের খবর