ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kolkata waterlogging Suvendu: কলকাতা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরকে দায়ী করলেন

Kolkata waterlogging Suvendu: কলকাতা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরকে দায়ী করলেন

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এদিকে কলকাতার এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও সিইএসসি-কে তুলোধুনো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল!মৃতদেহ ভাসছে জমা জলে, সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু....

Kolkata waterlogging Suvendu: কলকাতা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরকে দায়ী করলেন

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kolkata waterlogging Suvendu: কলকাতা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরকে দায়ী করলেন

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এদিকে কলকাতার এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও সিইএসসি-কে তুলোধুনো করেছেন বিরোধী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

এদিকে কলকাতার এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও সিইএসসি-কে তুলোধুনো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল!মৃতদেহ ভাসছে জমা জলে, সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু এই দুর্দশার জন্য দায় কার? এক রাতের বৃষ্টিতেই কলকাতা-সল্টলেক জলমগ্ন! ভাসছে শহর, বিপন্ন শহরবাসী, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের। আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত যে কখন বৃষ্টি হবে, কত পরিমাণে হবে তার আভাস আগেই পাওয়া যায় তখন কলকাতা ও বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেননি, বারবার একই চিত্র বছরের পর বছর !

বিদ্যুৎ দফতরের দোষ তো একেবারে মারাত্মক। আধিকারিকরা কোথায়? খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখন অবধি সাতজন নিরীহ মানুষ মারা গেছেন। এটা আপনাদের ব্যর্থতা নয়, এটা অপরাধ, দোষ কার তা নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগের শেষ নেই। আর কত দিন এই অরাজকতা চলবে?’

 

আজকের খবর