ব্রেকিং
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Dharmendra death news : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, ৮৯ বছর বয়সে শেষ ছবির পোস্টার রিলিজের পরেই মৃত্যু

Dharmendra death news : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, ৮৯ বছর বয়সে শেষ ছবির পোস্টার রিলিজের পরেই মৃত্যু

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।   বলিউডের স্বর্ণযুগ যেন শেষ হল। দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ (Bollywood He-man Dharmendra)। বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। পরিবার সূত্রে এখনও সরকারি....

Dharmendra death news : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, ৮৯ বছর বয়সে শেষ ছবির পোস্টার রিলিজের পরেই মৃত্যু

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Dharmendra death news : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, ৮৯ বছর বয়সে শেষ ছবির পোস্টার রিলিজের পরেই মৃত্যু

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।   বলিউডের স্বর্ণযুগ যেন শেষ হল। দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

 

বলিউডের স্বর্ণযুগ যেন শেষ হল। দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ (Bollywood He-man Dharmendra)। বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। পরিবার সূত্রে এখনও সরকারি বিবৃতি না এলেও, মুম্বইয়ের একাধিক সূত্রে নিশ্চিত করা হয়েছে এই মর্মান্তিক খবর (Breaking Bollywood Death News)।

গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিছুদিন আগে চিকিৎসকের পরামর্শে বাড়িতে ফেরানো হলেও পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না।

শোকস্তব্ধ বলিউড। সকালে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়েই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা, তারকারা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাঁর বাংলোর সামনে। সংবাদমাধ্যমকে কোনওরকম প্রতিক্রিয়া দিতে রাজি নন পরিবারের কেউ। তবে অভিনেত্রীর স্ত্রী হেমা মালিনীকে চোখ ভেজা অবস্থায় শ্মশানের উদ্দেশে গাড়িতে যেতে দেখা যায় (Dharmendra death reaction)।

 

প্রায় ৬ দশকের যাত্রার শেষ

১৯৬০ সালে Dil Bhi Tera Hum Bhi Tere ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন ধর্মেন্দ্র। ধীরে ধীরে পরিণত হন ভারতীয় সিনেমার এক অমর আইকনে। Sholay, Dharam Veer, Yaadon Ki Baarat, Phool Aur Paththar, Chupke Chupke— একাধিক ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মন মাতায়।

বলিউডে তাঁর নাম একসময় হ্যান্ডসম হিরো, পরে অ্যাকশন কিং, এবং শেষে ওল্ড গার্ড লিভিং লেজেন্ড— সব উপাধিই তাঁর প্রাপ্য ছিল।

তাঁর শেষ অভিনীত ছবি ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত Teri Baaton Mein Aisa Uljha Jiya। আর ঠিক মৃত্যুর কয়েক ঘন্টা আগেই মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি Ikkis movie poster— যা আজ যেন হয়ে দাঁড়াল এক হৃদয়বিদারক বিদায়বার্তা।

 

‘ইক্কিস’: থিয়েটারে মুক্তি অভিনেতার প্রয়াণের পর

২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবন পরিচালিত Ikkis (Ikkis Release Date: December 25)। এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্রকে ভারতের সর্বকনিষ্ঠ Param Vir Chakra প্রাপক দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ খেতরপালের পিতার চরিত্রে।

ছবির নতুন পোস্টারে লেখা ট্যাগলাইন—

“Woh Ikkis ka Ikkis ka hi rahega” — আজ যেন আরও বেশি আবেগ ছড়াচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

ছবির নির্মাতারা পোস্টারের সঙ্গে লিখেছেন—

“Fathers raise sons. Legends raise nations.”

এ যেন ধর্মেন্দ্রকে উৎসর্গ করা এক নীরব শেষ সম্মান।

বলিউডে শোকের ছায়া

সামাজিক মাধ্যম ভরে উঠেছে শোকবার্তায়। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, রণবীর কাপুর সহ টলিউড এবং আঞ্চলিক ইন্ডাস্ট্রির তারকারাও শ্রদ্ধা জানিয়েছেন।

বহু অভিনেতার ভাষায়—

“Not just an actor, Dharmendra was an emotion.”

৮ ডিসেম্বর জন্মদিনে পা রাখার আগেই চলে গেলেন তিনি। অমর হয়ে রইল তাঁর অভিনয়, তাঁর সংলাপ, তাঁর অনমনীয় ব্যক্তিত্ব এবং কোটি ভক্তের ভালোবাসা।

বলিউড যে একজন মহানায়ককে হারাল, তা আজ আরও একবার স্পষ্ট।

Rest in Peace, Dharmendra Ji.

Cinema will never forget you. 🎬💔

আজকের খবর