ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Abhishek Banerjee helps : মানবিকতার নজির ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের, কনভয় থামিয়ে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে সাহায্য

Abhishek Banerjee helps : মানবিকতার নজির ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের, কনভয় থামিয়ে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে সাহায্য

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। মানবিকতার অনন্য নজির তৈরি করলেন ডায়মন্ড হারবার এর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।   পথে তিনি দেখতে পান, সাইকেল থেকে....

Abhishek Banerjee helps : মানবিকতার নজির ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের, কনভয় থামিয়ে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে সাহায্য

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Abhishek Banerjee helps : মানবিকতার নজির ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের, কনভয় থামিয়ে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে সাহায্য

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। মানবিকতার অনন্য নজির তৈরি করলেন ডায়মন্ড হারবার এর তৃণমূল সাংসদ অভিষেক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

মানবিকতার অনন্য নজির তৈরি করলেন ডায়মন্ড হারবার এর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

পথে তিনি দেখতে পান, সাইকেল থেকে এক বৃদ্ধ পড়ে গিয়েছেন। তৎক্ষণাৎ কনভয় থামিয়ে, গাড়ি থেকে নেমে এলেন অভিষেক! সাইকেল আরোহীকে তুলে ধরলেন। বৃদ্ধকে তোলার পর তাঁকে ভালভাবে বাড়ি পৌঁছোনোর ব্যবস্থাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো শিবমন্দির এলাকায় যাচ্ছিলেন। ২০২৪ সালের ১৮ এপ্রিল বড় কাছারিতে আগুন লাগে। ঘটনাচক্রে তার আগে দিনই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বছর খানেক আগে বিষ্ণুপুরে জাগ্রত শিবমন্দির বড় কাছারি মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক। তার পরের দিন আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় মন্দিরের আশপাশের ৭০টি দোকান।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ ইঞ্জিন। মন্দিরটি অভিষেক বন্দোপাধ্যায়ের সাংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেসব ক্ষতিগ্রস্ত দোকান নতুন করে গড়ে দেবেন। সেই কাজ সম্পূর্ণ।

রবিবার সেই সব দোকানের চাবি অভিষেক নিজে দোকানদারদের হাতে তুলে দিতেই সেখানে যাচ্ছিলেন সাংসদ। তার মধ্যেই পথে এই ঘটনা ঘটে। অভিষেক বন্দোপাধ্যায় কনভয় থামিয়ে নেমে আসবেন তা স্থানীয়রাও বুঝে উঠতে পারেননি।

 

আজকের খবর