u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • 12 BJP MLAs joining TMC : সমর্থন নেই শুভেন্দুর উগ্ৰ হিন্দুত্বে! শুভেন্দু ঘনিষ্ঠ ১২ বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

12 BJP MLAs joining TMC : সমর্থন নেই শুভেন্দুর উগ্ৰ হিন্দুত্বে! শুভেন্দু ঘনিষ্ঠ ১২ বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। তাসের ঘরের মতো ভাঙছে BJP। বছর ঘুরলেই রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে BJP? নাকি এটা নিছকই শাসকদল তৃণণূলের ‘চাপে ফেলার প্রচার’? বিষয়টি স্পষ্ট না হলেও অন্তত রাজ্যের প্রাক্তন....

12 BJP MLAs joining TMC : সমর্থন নেই শুভেন্দুর উগ্ৰ হিন্দুত্বে! শুভেন্দু ঘনিষ্ঠ ১২ বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • 12 BJP MLAs joining TMC : সমর্থন নেই শুভেন্দুর উগ্ৰ হিন্দুত্বে! শুভেন্দু ঘনিষ্ঠ ১২ বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। তাসের ঘরের মতো ভাঙছে BJP। বছর ঘুরলেই রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

তাসের ঘরের মতো ভাঙছে BJP। বছর ঘুরলেই রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে BJP? নাকি এটা নিছকই শাসকদল তৃণণূলের ‘চাপে ফেলার প্রচার’? বিষয়টি স্পষ্ট না হলেও অন্তত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতার মন্তব্যে সেই জল্পনাই মাথাচাড়া দিয়েছে।

তাঁর দাবি একসঙ্গে ১২ বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন।

একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, “কোচবিহারে তিন বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। ধীরে ধীরে এগোচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির অনেক এমএলএ আমাদের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমার ধারণা ১০-১১ জনেরও বেশি বিধায়ক নির্বাচনের আগে দল বদল করবেন। সংখ্যাটা এক ডজনও হতে পারে।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর গড়ে বড়সড় ধাক্কা দিয়েছিল তৃণমূল। সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া তাপসী মণ্ডল দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে দলবদলের বড় ‘পুরস্কার’ও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্য নারী ও শিশু ও সমাজ কল্যাণ দফতরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে তাপসী মণ্ডলকে দলে টানার পর থেকে তৃণমূলের বড়-ছোট নেতারা বিজেপির আরও বিধায়কের দল বদলের জল্পনা তুঙ্গে তুলেছেন। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। এমনকী কুণাল ঘোষের দাবি ছিল, বেশ কয়েকজন বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে ইচ্ছুক। কুণালের সেই মন্তব্যের পরপরই এবার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের এহন মন্তব্যে নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আজকের খবর