u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • কলকাতা /
  • Sunday special Kolkata Metro : ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য রবিবার ২ ঘন্টা আগে শুরু হবে মেট্রো পরিষেবা

Sunday special Kolkata Metro : ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য রবিবার ২ ঘন্টা আগে শুরু হবে মেট্রো পরিষেবা

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সেই কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।রবিবার অর্থাৎ ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে ১৩৮ টি মেট্রো পরিষেবা দেবে। সকাল ৯টার পরিবর্তে....

Sunday special Kolkata Metro : ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য রবিবার ২ ঘন্টা আগে শুরু হবে মেট্রো পরিষেবা

  • Home /
  • কলকাতা /
  • Sunday special Kolkata Metro : ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য রবিবার ২ ঘন্টা আগে শুরু হবে মেট্রো পরিষেবা

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সেই কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সেই কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।রবিবার অর্থাৎ ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে ১৩৮ টি মেট্রো পরিষেবা দেবে।

সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকে পরিষেবা শুরু হবে।সকাল ৯ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। তারপর থেকে অন্যান্য রবিবারে যেমন মেট্রো পরিষেবা দেওয়া হয় তেমনই মেট্রো চলবে।

সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু এই রবিবার সকাল ৭টায় পরিষেবা শুরু করা হবে। সেই দিন ইউপিএসির প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে পরিষেবা শুরু করা হবে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৫ তারিখ আপে ৬৯টি ও ডাউনে ৬৯টি মেট্রো চলবে।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণশ্বরের দিকে প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ৭টায়।

নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে।

দক্ষিণশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।

আজকের খবর