ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata attacks Suvendu & ECI: ‘তুমি যখন আমার পোস্টারে থুতু দিচ্ছিলে, অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে..’ শুভেন্দু ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

Mamata attacks Suvendu & ECI: ‘তুমি যখন আমার পোস্টারে থুতু দিচ্ছিলে, অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে..’ শুভেন্দু ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘বিজেপি যা বলছে, ওয়াশিং মেশিন তা-ই শুনছে।’ রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন গত সপ্তাহে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ইস্যুতে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত....

Mamata attacks Suvendu & ECI: ‘তুমি যখন আমার পোস্টারে থুতু দিচ্ছিলে, অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে..’ শুভেন্দু ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata attacks Suvendu & ECI: ‘তুমি যখন আমার পোস্টারে থুতু দিচ্ছিলে, অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে..’ শুভেন্দু ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘বিজেপি যা বলছে, ওয়াশিং মেশিন তা-ই শুনছে।’ রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নির্বাচনী জনসভা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘বিজেপি যা বলছে, ওয়াশিং মেশিন তা-ই শুনছে।’ রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন গত সপ্তাহে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ইস্যুতে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা অভিযান থেকে মমতার পোস্টারে থেকে শুরু করে অভিষেকের বাড়ির দিকে জুতো দেখানো হয়েছে বলে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

 

বৃহস্পতিবার হাজরা মোড় থেকে শাহের সঙ্গে রোড শো করে ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন শুভেন্দু। সেই সময় পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। রাস্তায় কালো পতাকা দেখানো হয় শাহকে, স্লোগান তোলা হয় শুভেন্দুর বিরুদ্ধে। তৃণমূলের পতাকা নিয়ে থাকা লোকজনের সঙ্গে মারামারিও শুরু হয় বিজেপি-র পতাকা কাঁধে নিয়ে মিছিলে অংশ নেওয়া লোকজন। বিশেষ করে মমতার বাড়ির কাছ দিয়ে মিছিল এগোনোর সময় পরিস্থিতি তেতে ওঠে। সেই ঘটনায় চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টপাধ্যায়কে। এমনকি মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে পদক্ষেপের নির্দেশেও দেওয়া হয়েছে। সেই নিয়েই এবার সরব হলেন মমতা।

 

মমতা বলেন, ‘আমার বাড়ির সামনে হামলা হল। আমি মনে করি, মনোনয়ন জমা দেওয়ার অধিকার আছে সব রাজনৈতিক দলের। সব বাইরের লোক নিয়ে এসেছিল। তাও কিছু নয়। তুমি যখন আমার পোস্টারে থুতু দিচ্ছিলে, আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে, মা কালীর মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে…অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে। পাড়ার লোকেরা স্বাভাবিক ভাবেই প্রতিবাদ করেন। বিজেপি-র কথায় ডিসি-সহ চার জন সাসপেন্ড। পাঁচটা রাজ্যে নির্বাচন হচ্ছে। ভাল করে বুঝে দেখুন, আপনার বাংলার মাটিতে যারা কাজ করত, জল দিত, আলো দিত, রাস্তা করত, খাদ্য দিত, বিপদে সাহায্য় করত, ৫০০-৬০০ জনকে বদলি করেছে। অন্য রাজ্যে পাঠিয়েছে।’

বাংলা সহ দেশের মোট পাঁচ রাজ্যে এবারে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চললেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে পশ্চিমবঙ্গেই নির্বাচন কমিশন ব্যাপক বদলি করছে বলে দাবি করেন মমতা। তাঁর কথায়, ‘পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধু বাংলা থেকে পাঠিয়ে দিচ্ছে। সব অফিসার যদি বাংলা থেকে চলে যায় কাজ করবে কে! কেন করেছে বলুন তো! যাতে টাকা আমদানি করতে পারে, অস্ত্র আমদানি করতে পারে, ড্রাগ আমদানি করতে পারে, বাসে করে লোক ঢোকাতে পারে আর বিএসএফ, সিআরপিএফ, সিএপিএফ, ইডি-সিবিআই দিয়ে এখন থেকে রেড করছে। নির্বাচনের প্রচার চলছে, এখন রেড করতে পারো না। এতদিন করোনি কেন? সবাইকে পাঠিয়ে দিয়েছে, কী বোঝাপড়া জানি না। আমাদের অফিসাররা অপমানিত হয়ে তামিলনাড়ুতে ঘুরে বেড়াচ্ছে। বেছে বেছে বিজেপি পরিবারের কে আছে…আত্মীয় পরিজনদের বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে। বলছে মেয়েদের চেক করা হবে। কাল ভবানীপুরে একজন বয়স্ক মহিলা গাড়িতে চেপে যাচ্ছিলেন। তাকে এমন অসভ্যতামি করে কেন্দ্রীয় বাহিনী চেক করেছে, যাতে মা-বোনেদের লজ্জা হবে।’

জিয়াগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেত্রী বলেন, ‘আমি হলাম গণতন্ত্রের যোদ্ধা। তাই সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমাদের মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা অবশ্যই তাদের পাশে থাকবেন। আপনারা তৃণমূলের যে প্রার্থীকেই ভোট দেবেন, ভোটটা আসলে আমি পাব। একটা কথা বলি, ধর্ম নিয়ে কখনোই দেশ ভাগ করবেন না। এই বাংলাকে ভাগ করবেন না। আমার বাড়িতে তো কালীপুজো হয়। তাই বলে আমি তো অন্য কোনও ধর্মকে অসম্মান করি না।’

Mamata on Maldah : ‘মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে, আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে, আর বিজেপিরও উস্কানি আছে’ মোফাক্কারুল গ্ৰেফতারের পরেই বিষ্ফোরক মমতা

বিজেপিকেও তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, ‘দিল্লির বাবুরা সব বসন্তের কোকিলের মতো বাংলায় আসেন। তারপর হটাৎ পালিয়ে যান। এমনকি, ভাড়াটে সৈন্যদের বাইরে থেকে নিয়ে আসেন এখানে। বহিরাগতদের নিয়ে মিছিল-মিটিং করে ওরা। ভাবছেন, এ ভাবেই চলবে। তাই বিজেপিকে একদম বিশ্বাস করবেন না। ওরা কিন্তু ভয়ঙ্কর অত্যাচারী। আমরা হলাম মা-মাটি-মানুষের দল। তাই সমস্ত সরকারি প্রকল্প বজায় রাখতে হলে অবশ্যই আমাদের ভোট দেবেন।’

অন্যদিকে, দলকে অসম্মান করলে ছাড় নেই— রবিবার সামশেরগঞ্জের সভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল যাঁদের টিকিট দেয়নি, তাঁরা যদি ভোটের ময়দানে দলের বিরোধিতায় নামেন, তা হলে দলও কড়া হাতেই তা দমন করবে এ দিন তা বুঝিয়ে দেন তিনি। দল থেকে ভোটের টিকিট না পেয়ে অন্য দলের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মণিরুল ইসলাম। মমতার বার্তা, এই মনোনয়ন প্রত্যাহার না করলে, দল থেকে সাসপেন্ড করা হবে।

রবিবার সামশেরগঞ্জ ও ফরাক্কার প্রার্থী যথাক্রমে মহম্মদ নূর আলম ও মহম্মদ আমিরুল ইসলামের হয়ে প্রচার করেন মমতা। সামশেরগঞ্জ এগ্রিকালচারাল ডিরেক্টরেট ফিল্ডে সভা ছিল। সেই সভা থেকে মমতা বলেন, ‘ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি, শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন। আমি আবেদন করব, দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করবেন। না করলে চেয়ারম্যান খলিলুর রহমান সাহেবকে বলব, দল থেকে সাসপেন্ড করে দেবেন। যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করেন, টিকিট না পেলেই বিরোধিতা করেন, তাঁদের মাথায় রাখতে হবে টিকিট সকলে পান না। যাঁরা দলের সম্পদ, বুথে বসেন, দিনরাত এক করে কাজ করেন সকলে তো টিকিট পান না। যে কাজ করবে, সে টিকিট পাবে। একটা দু’টো ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। কিন্তু দলকে অসম্মান করলে ক্ষমা নয়।’

 

আজকের খবর