u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী

Rajshahi Press Club : রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। ঐতিহ্যবাহি রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ.ম সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের....

Rajshahi Press Club : রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। ঐতিহ্যবাহি রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

ঐতিহ্যবাহি রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ.ম সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ আক্টোবর) রাতে রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসস্মতিক্রমে এই কমিটি গঠিত হয়েছে।

তিন বছর মেয়াদি এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), সহ সভাপতি আবু সালে মো: ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্যা নিউ নেশান ও দৈনিক আমার সংবাদ). জিয়াউল গনি সেলিম (নিজস্ব প্রতিবেদক, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল) ক্রিড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)।

নির্বাহী সদস্য পদে রয়েছেন, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন. দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক কামাল মালিক ও দৈনিক নতুন প্রভাতের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত।

আজকের খবর