u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sujoy Hazra Nomination : দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

Sujoy Hazra Nomination : দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক কালী মন্দিরে পুজো দিয়ে সহধর্মিনী মৌসুমী হাজরা....

Sujoy Hazra Nomination : দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sujoy Hazra Nomination : দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক কালী মন্দিরে পুজো দিয়ে সহধর্মিনী মৌসুমী হাজরা কে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে প্রায় ছয় হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে বটতলা কালী মন্দির, কেরানিতলা হয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। একেবারে রঙিন বেলুনে সুসজ্জিত হয়ে বাজনা, ঢাক ও ঢোলকের মধ্য দিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা বলেন সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে যেমন রাত জেগে পড়তে হয় না, ঠিক তেমনি ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন পৌঁছে দিলে ভোটের আগে নতুন করে প্রচারের দরকার হয় না তৃণমূল কংগ্রেসের।

সেই সঙ্গে তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার ১০ বছরে কি উন্নয়ন করেছে মানুষ তা দেখেছে, আর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দিয়েছে। তাই মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে। রাজ্যজুড়ে একটাই নেত্রী মানুষের পাশে সব সময় উন্নয়ন ও বিভিন্ন দুর্ভোগে পাশে থেকেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে মানুষ উন্নয়নের স্বার্থে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আবারও জয়যুক্ত করবেন।

এর পর সহধর্মিনী তথা মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা কে সঙ্গে নিয়েই মহাকুমা শাসকের দপ্তরে প্রবেশ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। আরজিকর ইসু কোন প্রভাব ফেলবে না মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এমনটাই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরার । তিনি বলেন মেদিনীপুরের মানুষ যথেষ্ট বোঝেন, ১৩ ই নভেম্বর কোথায় ভোটটা দিতে হবে সেটা তারা ঠিক করে নিয়েছেন। আপনারা আগামী ১৩ ই নভেম্বর এবং ২৩ নভেম্বর মানুষের উচ্ছ্বাস দেখতে পাবেন রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে রয়েছে সেটা সময়ের অপেক্ষামাত্র।

মিছিলে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা, রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায় ও মমতা ভুঁইয়া, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, আবু কালাম বক্স,আশীষ হুতাইদ, তৃণমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের সদস্যা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর, মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌ রায়, আইনজীবী গৌতম মল্লিক সহ আরো অনেকে।

 

প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বৃহস্পতিবার দলের প্রার্থী সুজয় হাজরার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিলে সামিল হয়েছিলেন।

আজকের খবর