ব্রেকিং
Latest Posts
Indian Oil Tankers Strait of Hormuz: যুদ্ধের উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী পেরোল ভারতের দুই তেল ট্যাঙ্কার, কূটনীতির জোরে স্বস্তি দিল্লিরNarendra Modi Kolkata : জয় শ্রীরাম-এ ভরসা নেই বাংলার ভোটে, মমতাকে হারাতে মা কালীর নাম নিয়ে দক্ষিণেশ্বরের আদলে মঞ্চ মোদির ব্রিগেডেTMC Candidates 2026 : ২৬-শের বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় দ্বিতীয় প্রজন্মের উত্থান, টিকিট পেতে পারেন একাধিক প্রবীণ নেতার ছেলে-মেয়েDhuluk Sikkim Offbeat Destination : ধুলুক, সিকিম: মেঘ-ঢাকা পাহাড়ের কোলে অফবিট স্বর্গ—নিঃশব্দ প্রকৃতি আর গ্রামীণ জীবনের অনন্য মেলবন্ধনCEC Gyanesh Kumar Impeachment : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূলের উদ্যোগে বিপুল সাড়া বিরোধী সাংসদদের
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Heart Problem of Men : রোজ জিমে ঘাম ঝরান? যেসব ব্যায়াম পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, একনজরে দেখে নিন

Heart Problem of Men : রোজ জিমে ঘাম ঝরান? যেসব ব্যায়াম পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, একনজরে দেখে নিন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। অতিরিক্ত ওজন কমাতে কেউ মানেন কড়া ডায়েট, আবার কেউ জোর দেন জিম বা শরীরচর্চার উপর। তবে এগুলোর সবই সময়সাপেক্ষ। কম সময়ে এর ফল পাওয়া যায় না। অনেকের ধারণা, দৌড়ালে ঝটপট মেদ ঝরবে! আর সেই কারণেই রোজ....

Heart Problem of Men : রোজ জিমে ঘাম ঝরান? যেসব ব্যায়াম পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, একনজরে দেখে নিন

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Heart Problem of Men : রোজ জিমে ঘাম ঝরান? যেসব ব্যায়াম পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, একনজরে দেখে নিন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। অতিরিক্ত ওজন কমাতে কেউ মানেন কড়া ডায়েট, আবার কেউ জোর দেন জিম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

অতিরিক্ত ওজন কমাতে কেউ মানেন কড়া ডায়েট, আবার কেউ জোর দেন জিম বা শরীরচর্চার উপর। তবে এগুলোর সবই সময়সাপেক্ষ। কম সময়ে এর ফল পাওয়া যায় না। অনেকের ধারণা, দৌড়ালে ঝটপট মেদ ঝরবে! আর সেই কারণেই রোজ সকালে ঘণ্টা খানেক দৌড়িয়ে ঘাম ঝরান অনেকেই।

তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

গবেষণা অনুযায়ী দীর্ঘক্ষণ দৌড়ালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে পুরুষদের।

সেন্ট বার্থলোমিউ’স হাসপাতাল, সেন্ট জর্জ’স হাসপাতাল এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এর বার্টস হার্ট সেন্টারের একটি গবেষণায় দাবি করা হয়েছে যে, দৌড়ানো পুরুষদের তুলনায় নারীদের জন্য বেশি উপকারী। গবেষণায় বলা হয়েছে, যে পুরুষরা নিয়মিত ম্যারাথন, আয়রনম্যান ট্রায়াথলন এবং সাইক্লিং ইভেন্টের মতো খেলায় অংশ নেন, তাদের হৃদযন্ত্রের বয়স নিজের বয়সের চেয়ে প্রায় ১০ বছর বেশি হয়।

অপর দিকে ম্যারাথনের মতো খেলায় নিয়মিত অংশগ্রহণ করলে নারীদের স্বাস্থ্যের উন্নতি হয়। নিয়মিত দৌড়ানোর অভ্যাস করলে নারীদের হৃদ‌যন্ত্রের বয়স গড়ে ছয় বছর কমে যায়।

এই গবেষণাটি করা হয় ৪০ বছরের বেশি বয়সি দৌড়বিদদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। গবেষণায় ৩০০ জনেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। তারা প্রত্যেকেই ১০টিরও বেশি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শুধু তা-ই নয়, ১০ বছর ধরে তারা নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছেন।

আজকের খবর