ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Jaya Ahsan Web Series : দুই বাংলার বড় পর্দায় ঝড় তোলার পর আসছে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’

Jaya Ahsan Web Series : দুই বাংলার বড় পর্দায় ঝড় তোলার পর আসছে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। ছোট পর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনয় শিল্পী এবার ওয়েব সিরিজে নাম লিখেছেন। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন....

Jaya Ahsan Web Series : দুই বাংলার বড় পর্দায় ঝড় তোলার পর আসছে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Jaya Ahsan Web Series : দুই বাংলার বড় পর্দায় ঝড় তোলার পর আসছে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। ছোট পর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। 

ছোট পর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বাংলাদেশের এ অভিনয় শিল্পী এবার ওয়েব সিরিজে নাম লিখেছেন। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

জয়ার জন্য ‘জিম্মি’ ওয়েব সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের আপনাকে টেনেছে, এমন প্রশ্নে জয়া বলেন, “আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সে সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সঙ্গে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।”

 

মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুণ। নতুন সিরিজ নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুণ বলেন, আমি ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এ সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।

 

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সে অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সে প্রত্যাশা পূরণ করেছেন।

 

পরিচালক আশফাক নিপুণ জানিয়েছেন, ‘জিম্মির গল্পে সামাজিক বাস্তবতা, মানবিক আবেগ ও বিনোদনের সমন্বয় রয়েছে। আমরা এমন একটি চরিত্রের জন্য জয়া আহসানের মতো শক্তিশালী অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি অভিনয়ের জাদুতে চরিত্র জীবন্ত করে তুলবেন; আর তিনি সেটা নিখুঁতভাবে করেছেনও।’

এ ওয়েব সিরিজে জয়া আহসানের পাশাপাশি আরও একঝাঁক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন, যা সিরিজটি আরও আকর্ষণীয় করে তুলবে। হইচই অরিজিনালে জিম্মি ২৮ মার্চ স্ট্রিমিং শুরু হবে।

 

Source – www.kolkatasaradin.com

এদিকে, পঞ্চমবারের মতো ফিল্মফেয়ারের মঞ্চে সেরার স্বীকৃতি জেতার দারুণ সুযোগ রয়েছে জয়ার সামনে। বহু বছর ধরে টালিউডের নিয়মিত মুখ জয়া আহসান। এর আগেও ফিল্মফেয়ার পুরস্কার নিজের করে নিয়েছেন চারবার। এবার তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী হলেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

আজকের খবর