ব্রেকিং
  • Home /
  • টেকনোলজি /
  • Cheapest BSNL Recharge Plan: জিও-এয়ারটেলের বুক কাঁপিয়ে ভারতের বাজারে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান বিএসএনএলের, একবার রিচার্জ করেই চালান ৬ মাস

Cheapest BSNL Recharge Plan: জিও-এয়ারটেলের বুক কাঁপিয়ে ভারতের বাজারে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান বিএসএনএলের, একবার রিচার্জ করেই চালান ৬ মাস

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ভ্যালু ফর মানি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা BSNL। দুর্দান্ত রিচার্জ প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে সরকারি টেলিকম সংস্থা। ৮৯৭ টাকার একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির....

Cheapest BSNL Recharge Plan: জিও-এয়ারটেলের বুক কাঁপিয়ে ভারতের বাজারে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান বিএসএনএলের, একবার রিচার্জ করেই চালান ৬ মাস

  • Home /
  • টেকনোলজি /
  • Cheapest BSNL Recharge Plan: জিও-এয়ারটেলের বুক কাঁপিয়ে ভারতের বাজারে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান বিএসএনএলের, একবার রিচার্জ করেই চালান ৬ মাস

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ভ্যালু ফর মানি প্রিপেইড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ভ্যালু ফর মানি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা BSNL। দুর্দান্ত রিচার্জ প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে সরকারি টেলিকম সংস্থা। ৮৯৭ টাকার একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির BSNL!

এই প্ল্যানের বৈধতা ১৮০ দিন। অর্থাৎ, একবার রিচার্জ করলেই প্রায় ছয় মাসের জন্য আর রিচার্জের কোন ঝামেলা নেই।

এই প্ল্যানে কী কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

আনলিমিটেড কলিং
BSNL-এর ৮৯৭ টাকার এই প্রিপেইড প্ল্যানে দেশজুড়ে যেকোনো নেটওয়ার্কে আপনি পাচ্ছেন সীমাহীন কলিংয়ের সুবিধা। দীর্ঘ ৬ মাস মেয়াদে কলিংয়ের জন্য আলাদা করে আর কোনো খরচের প্রয়োজন পড়বে না।

৯০ জিবি ডেটা, কোনও দৈনিক সীমা নেই
এই প্ল্যানে মোট ৯০ জিবি ডেটা দেওয়া হচ্ছে, যেটা আপনি ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। ডেটা প্যাকের কোনও দৈনিক সীমা নেই। যাঁরা প্রতিদিন অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি একটি আদর্শ রিচার্জ প্যাক।

প্রতিদিন ১০০টি ফ্রি SMS
কল ও ডেটার পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS-এর সুবিধা মিলবে। যাঁরা নিয়মিত রিচার্জ করতে চান না এবং সীমিত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প।

আজকের খবর