Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

SSC Teacher Recruitment 2025 : রাজ্যে ৩৫৭২৬ শিক্ষক নিয়োগের বিষয় অনুযায়ী শূন্যপদ ঘোষণা হল, মমতা প্রশ্ন বিক্রি করবে - বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • চাকরি /
  • SSC Teacher Recruitment 2025 : রাজ্যে ৩৫৭২৬ শিক্ষক নিয়োগের বিষয় অনুযায়ী শূন্যপদ ঘোষণা হল, মমতা প্রশ্ন বিক্রি করবে – বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

SSC Teacher Recruitment 2025 : রাজ্যে ৩৫৭২৬ শিক্ষক নিয়োগের বিষয় অনুযায়ী শূন্যপদ ঘোষণা হল, মমতা প্রশ্ন বিক্রি করবে – বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ৩৫৭২৬টি শূন্যপদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই বিশাল সংখ্যক শূন্যপদে রাজ্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে এবং বহু যোগ্য প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ করে দেবে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুততা বজায় রাখার জন্য কমিশন একাধিক....

SSC Teacher Recruitment 2025 : রাজ্যে ৩৫৭২৬ শিক্ষক নিয়োগের বিষয় অনুযায়ী শূন্যপদ ঘোষণা হল, মমতা প্রশ্ন বিক্রি করবে – বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

  • Home /
  • চাকরি /
  • SSC Teacher Recruitment 2025 : রাজ্যে ৩৫৭২৬ শিক্ষক নিয়োগের বিষয় অনুযায়ী শূন্যপদ ঘোষণা হল, মমতা প্রশ্ন বিক্রি করবে – বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ৩৫৭২৬টি শূন্যপদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই বিশাল সংখ্যক....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

৩৫৭২৬টি শূন্যপদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই বিশাল সংখ্যক শূন্যপদে রাজ্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে এবং বহু যোগ্য প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ করে দেবে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুততা বজায় রাখার জন্য কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণী মিলিয়ে এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে নবম-দশম শ্রেণীর জন্য রয়েছে মোট ২৩,২১২টি শূন্যপদ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য রয়েছে ১২,৫১৪টি শূন্যপদ। এই নিয়োগ প্রক্রিয়াটি রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নবম-দশম শ্রেণীতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞান বিষয়ে এবং সবচেয়ে কম রয়েছে ভূগোল বিষয়ে।

প্রার্থীদের জন্য বিষয়ভিত্তিক এবং জাতি-ভিত্তিক বিস্তারিত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা থেকে তাঁরা নিজেদের সুযোগ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার দিনক্ষণও চূড়ান্ত করেছে। দুটি ভিন্ন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নবম-দশম শ্রেণীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ই সেপ্টেম্বর, রবিবার এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হবে ১৪ই সেপ্টেম্বর, রবিবার। প্রতিটি পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে দেড় ঘণ্টা। প্রার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে এই সময়সূচী ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
অন্যদিকে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, চাকরি চুরির পরে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় এসএসসি-র প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা প্রশ্ন বিক্রি করবে। বসিরহাটে হচ্ছে, আমার কাছে অডিও টেপ আছে। ওএমআর-এ ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্ন বিক্রি। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তাঁর ভাইপো মাল তুলবে। সুজয়কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল। আরও নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে।দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না। ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে।

এই এসএসসি-র নিয়োগে দুর্নীতির কারণে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গেছে। দাগিদের সঙ্গে সঙ্গে পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষকদেরও। এবার নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা যাতে সুযোগ না পায়, সেজন্য বারবার সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এর মধ্যে এই অভিযোগ ওঠায় শোরগোল পড়ে যায়।
যদিও শুভেন্দু অধিকারীর প্রশ্ন-বিক্রির অভিযোগ খারিজ করেছে স্কুল সার্ভিস কমিশন। বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের পাল্টা দাবি, ২টি পরীক্ষার প্রশ্নপত্রই সুরক্ষিত আছে, আশঙ্কার কোনও কারণ নেই।

আজকের খবর