ব্রেকিং
Latest Posts
21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুর

5 Homemade Facepacks to cool your Skin : জ্বালাপোড়া গরমে ত্বক ঠান্ডা রাখার ৫টি কুলিং ফেস প্যাক

প্রিয়াঙ্কা মান্না।‌ কলকাতা সারাদিন। গরমে রোদে পুড়ে ত্বকের অবস্থা হয় শোচনীয়৷ ত্বকের ট্যান তুলতে অনেক কিছুই আমরা করে থাকি, তবে ত্বকের জ্বালা দূর করার প্রথম ধাপ হল ত্বক ভিতর থেকে ঠান্ডা রাখা৷ জেনে নিন গরম কালের কিছু কুলিং ফেস প্যাক৷....

5 Homemade Facepacks to cool your Skin : জ্বালাপোড়া গরমে ত্বক ঠান্ডা রাখার ৫টি কুলিং ফেস প্যাক

প্রিয়াঙ্কা মান্না।‌ কলকাতা সারাদিন। গরমে রোদে পুড়ে ত্বকের অবস্থা হয় শোচনীয়৷ ত্বকের ট্যান তুলতে অনেক কিছুই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না।‌ কলকাতা সারাদিন।

গরমে রোদে পুড়ে ত্বকের অবস্থা হয় শোচনীয়৷ ত্বকের ট্যান তুলতে অনেক কিছুই আমরা করে থাকি, তবে ত্বকের জ্বালা দূর করার প্রথম ধাপ হল ত্বক ভিতর থেকে ঠান্ডা রাখা৷ জেনে নিন গরম কালের কিছু কুলিং ফেস প্যাক৷

দই যেমন ত্বক ঠান্ডা রাখে, তরমুজ ত্বক ঠান্ডা রাখে৷ ১ কাপ দইয়ের সঙ্গে কয়েকটা মাঝারি সাইজের তরমুজের টুকরো ব্লেন্ড করে নিন৷ সারা মুখে এই প্যাক লাগান৷ ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷পোড়া ভাব উঠে যাবে৷

লেবুর রস ত্বকের তেলাভাব দূর করে৷ অ্যালো ভেরা ত্বক ময়শ্চারাইজ করে৷২ টেবল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন৷ এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট৷

ত্বকের চুলকানি, অস্বস্তি দূর কর পারে মিন্ট৷ আবার মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়৷ ১ আঁটি পুদিনা পাতা ভাল করে ধুয়ে বেটে নিন৷ আধ কাপ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ মুখ ও গলায় লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন৷

ত্বক ঠান্ডা করতে দারুণ উপকারি শশা৷ আবার ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা আনে মধু৷ ১টা তাজা শশা গ্রেট করে ১ টেবল চামচ মধু মিশিয়ে নিন৷ মুখে লাগিয়ে ৩০ মিনিট রিল্যাক্স করুন যাতে ত্বক ভাল ভাবে শুষে নিতে পারে৷ জল দিয়ে ধুয়ে ফেলুন৷

ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় চন্দন৷ আবার গোলাপ জল সতেজ রাখে ত্বক৷ ২ টেবল চামচ চন্দন গুঁড়োর সঙ্গে রোজ ওয়াটার মিশিয়ে নিন৷ মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন৷

আজকের খবর