ব্রেকিং
Latest Posts
Nusrat Jahan: কমলা বিকিনিতে প্রায় উন্মুক্ত বক্ষবিভাজিকা, নুসরতের বিকিনি পরা ছবি Viral হতেই একের পর এক অশালীন কমেন্টদার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh New Currency Note : বাংলাদেশের টাকা থেকে মুছে গেল মুজিবর রহমানের ছবি! ইউনূস আমলে চালু হলো নতুন ডিজাইনের নোট

Bangladesh New Currency Note : বাংলাদেশের টাকা থেকে মুছে গেল মুজিবর রহমানের ছবি! ইউনূস আমলে চালু হলো নতুন ডিজাইনের নোট

মুহাম্মদ সেলিম খান। কলকাতা সারাদিন।   ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের নোটে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।   বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে নতুন নোটে জায়গা পাবেন না তা-ও জানা গিয়েছিল। সব....

Bangladesh New Currency Note : বাংলাদেশের টাকা থেকে মুছে গেল মুজিবর রহমানের ছবি! ইউনূস আমলে চালু হলো নতুন ডিজাইনের নোট

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh New Currency Note : বাংলাদেশের টাকা থেকে মুছে গেল মুজিবর রহমানের ছবি! ইউনূস আমলে চালু হলো নতুন ডিজাইনের নোট

মুহাম্মদ সেলিম খান। কলকাতা সারাদিন।   ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের নোটে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছিল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মুহাম্মদ সেলিম খান। কলকাতা সারাদিন।

 

ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের নোটে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

 

বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে নতুন নোটে জায়গা পাবেন না তা-ও জানা গিয়েছিল। সব নোটেই জলছাপ হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

 

এবার নতুন নোট প্রকাশ্যে আনল বাংলাদেশ সরকার। বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করা মুজিবুরের ছবি মুছে ফেলেছে অন্তর্বর্তী সরকার।

 

বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “নতুন সিরিজে কোনও ব্যক্তির প্রতিকৃতি থাকছে না, এর বদলে প্রকৃতি এবং দেশের ঐতিহ্যকে জায়গা দেওয়া হয়েছে”।

 

আগেই ২০, ৫০ এবং ১০০০ টাকার নোটের ছবি প্রকাশ্যে এনেছিল বাংলাদেশ। এবার ২, ৫, ১০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটের ছবি রবিবার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাঙ্ক।

 

গত বছরের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাঙ্ক। এত দিন সব নোট এবং কয়েনে মুজিবরের ছবি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল, সেগুলিও বাজারে ছাড়া বন্ধ করে দেওয়া হয়। ফলে বাংলাদেশের বাজার ছেঁড়াফাটা এবং পুরনো নোটে ছেয়ে যেতে থাকে। এই অবস্থায় নতুন নকশার নোট বাজারে আনল বাংলাদেশ ব্যাঙ্ক।

 

বাংলাদেশে সব নোটেই মুজিবের ছবি রয়েছে। ১০০০ টাকার পুরনো নোটের সামনের দিকের বাঁ পাঁশে রয়েছে তাঁর ছবি। নোটে বেগুনির পাশাপাশি ঈষৎ হলদে রঙেরও ছোঁয়া ছিল। তবে নতুন নোটে বেগুনি রঙের আধিক্য রয়েছে। বঙ্গবন্ধুর ছবি বাদ যাওয়া নতুন নকশার নোটে বাঁ দিকে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি। ৫০ টাকার পুরনো নোটেও সামনের দিকে বাঁ পাশে মুজিবরের ছবি রয়েছে। নতুন নকশার নোটে সেখানে রয়েছে আহসান মঞ্জিলের ছবি। ২০ টাকার নতুন নোটের সামনের দিকের বাঁ পাশে মুজিবরের ছবির জায়গায় রয়েছে কান্তজিউ মন্দিরের ছবি।

 

রবিবার বাংলাদেশ ব্যাঙ্কের শাখা অফিসের বাইরে ১০টি ব্যাঙ্ককে নতুন নকশার নোট দেওয়া হয়েছে। সোমবার বাকি ব্যাঙ্কগুলিকেও নতুন নোট দেওয়া হবে। বাংলাদেশের বাজারে নতুন নোট বাজারে এসে গেলেও মুজিবের ছবি-সহ ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোট বাতিল হচ্ছে না। বাংলাদেশ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব নোট এবং কয়েন সচল থাকবে। তবে মুজিবের ছবি-সহ দেওয়া নোট ছাপানো বন্ধ থাকার ফলে সেগুলি ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হতে পারে বলেও অনুমান করছেন অনেকে।

 

বস্তুত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল সে দেশে। তখনও অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। সবে দেশ ছেড়েছেন হাসিনা। সেই উত্তাল পরিস্থিতিতে ভেঙে ফেলা হয় শেখ মুজিবর রহমানের মূর্তি। হাতুড়ি দিয়ে একের পর এক ঘা বসানো হয় মুজিবরের মূর্তিতে। পরে বিভিন্ন সরকারি দফতর থেকেও সরিয়ে ফেলা হয় তাঁর ছবি। এ বার বাংলাদেশের ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট থেকেও মুজিবের ছবি সরিয়ে ফেলা হল।

আজকের খবর