ব্রেকিং
Latest Posts
Suvendu Transport: ‘৪০০ বাসের টেন্ডার দিন, মার্চ ২০২৭-এর মধ্যে ১০০০ বাস পাবেন’ ৫০টি নতুন এসি বাস উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরPM Surya Ghar: বাংলায় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা, কেন্দ্রের ভর্তুকির সঙ্গে বাড়তি আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • Home /
  • কলকাতা /
  • Thakurpukur Murder : কালই ভাড়া আসেন, আজ ঠাকুরপুকুরের অভিজাত আবাসন থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার

Thakurpukur Murder : কালই ভাড়া আসেন, আজ ঠাকুরপুকুরের অভিজাত আবাসন থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ভাড়া নিয়ে ঠাকুরপুকুরের অভিজাত এলাকায় এসেছিলেন মহিলা। ঠিক তার পরেরদিনই ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার মহিলার গলার নলি কাটা দেহ। ঠাকুরপুুকুরের অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে খুন। গলার নলি কাটা অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়....

Thakurpukur Murder : কালই ভাড়া আসেন, আজ ঠাকুরপুকুরের অভিজাত আবাসন থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার

  • Home /
  • কলকাতা /
  • Thakurpukur Murder : কালই ভাড়া আসেন, আজ ঠাকুরপুকুরের অভিজাত আবাসন থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ভাড়া নিয়ে ঠাকুরপুকুরের অভিজাত এলাকায় এসেছিলেন মহিলা। ঠিক তার পরেরদিনই ভাড়া বাড়ির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

ভাড়া নিয়ে ঠাকুরপুকুরের অভিজাত এলাকায় এসেছিলেন মহিলা। ঠিক তার পরেরদিনই ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার মহিলার গলার নলি কাটা দেহ। ঠাকুরপুুকুরের অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে খুন। গলার নলি কাটা অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবারই ওই আবাসনে ভাড়া আসেন ওই মহিলা।

যেহেতু এলাকায় নতুন, তাই তাঁর পরিচয় জানাতে পারছেন না প্রতিবেশীরা। তবে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুনের মোটিভ নিয়ে চরম ধোঁয়াশা।

প্রতিবেশীরা জানিয়েছিলেন, মহিলার বয়স বছর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে। পুলিশ জানিয়েছে, মহিলার গায়ে একাধিক ধারাল অস্ত্রের কোপ রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কার মারফত তিনি এই বাড়িতে ভাড়া এসেছেন, সেই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মহিলার পরিচয় জানলে, তবেই খুনের মোটিভ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তাঁরা।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মহিলা বাড়িতে একাই থাকতেন। কে প্রথম তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান, সেটা স্পষ্ট নয়। বাড়ির মালিকই প্রথম দেখে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “দুপুরে বাড়িতে সবে খেতে বসেছি। তখনই শুনি বাইরে চিৎকার হচ্ছে। গিয়ে দেখি, এখানে মার্ডার হয়েছে। এখন এলাকা এত বড় হয়ে গিয়েছে, কে কোথায় ভাড়া আসছে, কোথায় যাচ্ছে, কিছু টেরই পাইনা। আগে তো এলাকায় সবাই সবাইকে নামেই চিনত।”

যিনি এই মহিলাকে ভাড়া নিয়ে এসেছিলেন, তিনি বললেন, “আমি আসলে এখানে লন্ড্রির কাজ করি। ১৭ তারিখ নিয়ে এসেছিলাম। আমার দোকানের সামনেই ওরা এসে জিজ্ঞাসা করছিল ঘর কোথাও খালি রয়েছে। আর বাড়ির মালিক সে সময়ে আমার দোকানেই ছিলেন। তিনি বলেন, আমার বাড়ি খালি রয়েছে। আমি তারপর যোগাযোগ করে দিই। মহিলা বলেছিলেন, আমার বর রয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই এসেছিলেন। আধার কার্ড তো দেখিয়েছিল। মহিলা বলেছিলেন ইএসআই হাসপাতালে আয়ার কাজ করি। মহিলার মাথার পিছন থেকে রক্ত বেরোচ্ছিল। মেঝেতেই পড়েছিল শরীর। বাড়ির মালিক দেখেই আমাকে ডেকে আনেন। কিন্তু স্বামী কোথাও যেন চলে গিয়েছেন।”

আজকের খবর