u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Market Complex for Self Help Groups : স্বনির্ভর গোষ্ঠীদের জন্য প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে

Market Complex for Self Help Groups : স্বনির্ভর গোষ্ঠীদের জন্য প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে

প্রতিটি জেলায় একটি করে ছোট করে মার্কেট কমপ্লেক্স তৈরী করে স্বনির্ভর গোষ্ঠীর হাতে সেই মার্কেট কমপ্লেক্স দিয়ে দেওয়া হবে। যেখানে তারা ৩৬৫ দিন তাদের তৈরী পণ্য বাজারজাত করতে পারবে। প্রথম পর্যায়ে যে সাতটি জেলায় এই মার্কেট কমপ্লেক্স হবে তার মধ্যে....

Market Complex for Self Help Groups : স্বনির্ভর গোষ্ঠীদের জন্য প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Market Complex for Self Help Groups : স্বনির্ভর গোষ্ঠীদের জন্য প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে

প্রতিটি জেলায় একটি করে ছোট করে মার্কেট কমপ্লেক্স তৈরী করে স্বনির্ভর গোষ্ঠীর হাতে সেই মার্কেট কমপ্লেক্স....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রতিটি জেলায় একটি করে ছোট করে মার্কেট কমপ্লেক্স তৈরী করে স্বনির্ভর গোষ্ঠীর হাতে সেই মার্কেট কমপ্লেক্স দিয়ে দেওয়া হবে। যেখানে তারা ৩৬৫ দিন তাদের তৈরী পণ্য বাজারজাত করতে পারবে।

প্রথম পর্যায়ে যে সাতটি জেলায় এই মার্কেট কমপ্লেক্স হবে তার মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় এই ধরনের মার্কেট কমপ্লেক্স তৈরী করা হবে বলে জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিকালে উলুবেড়িয়া ২ নং ব্লকের করাতবেড়িয়ায় জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং হাওড়া জেলা প্রশাসন ও উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আয়েজিত হাওড়া জেলা সবলা মেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরী জিনিসপত্র মেলার মাধ্যমে সাধারন মানুষের কাছে বিক্রি করার উদ্দ্যেশে সরকারের পক্ষ থেকে এই সবলা মেলা করা হচ্ছে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, জেলাশাসক পি দীপাপাপ্রিয়া, বিধায়ক নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। মেলায় ৩০টি স্টল আছে। মেলা চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজকের খবর