ব্রেকিং
  • Home /
  • বিজনেস /
  • 600 Crores investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের, ৬০০ কোটি বিনিয়োগে কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা

600 Crores investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের, ৬০০ কোটি বিনিয়োগে কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। কলকাতার কাছেই ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট তৈরি করছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বা আমূল। এই প্ল্যান্টের ভিতরেই বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী কারখানাও তৈরি করা হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ....

600 Crores investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের, ৬০০ কোটি বিনিয়োগে কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা

  • Home /
  • বিজনেস /
  • 600 Crores investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ আমূলের, ৬০০ কোটি বিনিয়োগে কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। কলকাতার কাছেই ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট তৈরি করছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

কলকাতার কাছেই ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট তৈরি করছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বা আমূল। এই প্ল্যান্টের ভিতরেই বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী কারখানাও তৈরি করা হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে এই ঘোষণা করেছে আমূল কর্তৃপক্ষ।

সংস্থার এমডি জয়েন মেহতা নিজেই সংবাদসংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন।

মেহতা জানান, ‘আমরা পশ্চিমবঙ্গে একটি ইন্টেগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট তৈরি করব। এই কারখানার মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী প্ল্যান্ট থাকবে। যেখানে দৈনিক ১০ লক্ষ কেজি দই উৎপাদন করা সম্ভব হবে।’

তিনি জানিয়েছেন, ‘এই কারখানা গড়তে ৬০০ কোটি টাকা খরচ হবে। এই কারখানায় প্রতিদিন ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। আমূলের ওই কর্তা জানান, কলকাতা এবং সংলগ্ন এলাকায় দইয়ের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই এই কারখানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে এই কারখানা গড়ে তোলা হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দৈনিক ১০ লক্ষ লিটার দুধ বিক্রি করে আমূল। টাটকা দুধ বিক্রির ক্ষেত্রে এ রাজ্যে এক নম্বরে রয়েছে তারা।

আজকের খবর