u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • কলকাতা /
  • Junior Doctors : মমতার প্রতিশ্রুতি মতো কলকাতার CP অপসারণের পরেই অবস্থান উঠবে, জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা

Junior Doctors : মমতার প্রতিশ্রুতি মতো কলকাতার CP অপসারণের পরেই অবস্থান উঠবে, জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক বলেও এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, বৈঠক থেকে আপাতত আশ্বাস মিলেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের পরই....

Junior Doctors : মমতার প্রতিশ্রুতি মতো কলকাতার CP অপসারণের পরেই অবস্থান উঠবে, জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা

  • Home /
  • কলকাতা /
  • Junior Doctors : মমতার প্রতিশ্রুতি মতো কলকাতার CP অপসারণের পরেই অবস্থান উঠবে, জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক বলেও এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক বলেও এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, বৈঠক থেকে আপাতত আশ্বাস মিলেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের পরই উঠবে এই কর্মবিরতি।

সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক শেষে বেরনোর পর জুনিয়র ডাক্তারদের কয়েকজন জানিয়েছিলেন, বৈঠক সদর্থক হয়েছে। কিছু ক্ষেত্রে দুই পক্ষ সহমত না হলেও কয়েকটি দাবি মানা হয়েছে। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভস্থলে ফিরে গিয়েছে ডাক্তাররা স্পষ্ট করেন, এরপরও তাঁরা অবস্থান বা কর্মবিরতি তুলছেন না।

জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথা, যতক্ষণ না সিদ্ধান্তের বাস্তবায়ন হচ্ছে, অপসারণ করা হচ্ছে পুলিশ কমিশনারকে ততক্ষণ কর্মবিরতি যেমন চলছে, চলবে। পাশাপাশি তাঁরা জানান, সুপ্রিম কোর্টের শুনানির পর তাঁরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবারই রয়েছে শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি।

আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই। ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ফের সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই-এর। কী হবে এই মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা রাজ্য এবং দেশের মানুষ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে কী রিপোর্ট জমা দেয় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের। কারণ এই শুনানির আগে আরজি করের খুন-ধর্ষণ মামলাতেও গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা।

আজকের খবর