রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
অভিনয় জগতে প্রায় এক দশক সময় কাটিয়ে ফেলেছেন রাশি। কিন্তু অভিনয়ে নামার কোনও ইচ্ছা ছিল না তাঁর। ১৯৯০ সালের ৩০ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম রাশির। স্কুল এবং কলেজের পড়াশোনাও দিল্লি থেকে করেছেন তিনি।
শৈশবে রাশি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর স্বপ্ন বদলে যায়। পড়াশোনা ছাড়া কিছুই বুঝতেন না তিনি। ইংরেজি ভাষায় স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন রাশি।
আইএএস অফিসার হবেন বলে ভেবেছিলেন রাশি। পড়াশোনা থেকে সরে গিয়ে হঠাৎ তিনি অভিনয় জগতে এসে পড়লেন কেন?এক পুরনো সাক্ষাৎকারে রাশি জানিয়েছেন যে, অভিনেত্রী হওয়া তাঁর ভাগ্যে লেখা ছিল।
রাশির দাবি, মডেলিং বা অভিনয়ের প্রতি কোনও রকম আগ্রহ ছিল না তাঁর। কলেজে থাকাকালীন একটি বিজ্ঞাপনী সংস্থায় লেখালিখির কাজ করতেন তিনি। সেখান থেকেই বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন রাশি।
তামিল এবং তেলুগু ছবিতে চুটিয়ে অভিনয় করা রাশির বলিপাড়ার সঙ্গে যোগ বহু দিনের। রাশির কেরিয়ার শুরুই হয়েছিল হিন্দি ছবির হাত ধরে।
২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুজিত সরকার পরিচালিত ‘মাদ্রাস ক্যাফে’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম এবং নার্গিস ফকরি। এই ছবিতে জনের স্ত্রীর চরিত্রে অভিনয় করে বড় পর্দায় হাতেখড়ি হয় রাশির।
তার পর রাশি চলে যান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। একের পর এক তামিল এবং তেলুগু ছবিতে কাজ করেন তিনি। বাদ পড়েনি মালয়ালম ছবিও। দু’টি মালয়ালম ছবিতেও অভিনয় করেন রাশি।
নাগা চৈতন্য, জুনিয়র এনটিআর, ভেঙ্কটেশ, মোহনলাল, বিজয় দেবেরাকোন্ডা, ধনুশ, তামান্না, নয়নতারার মতো দক্ষিণী তারকার সঙ্গে অভিনয় করেছেন রাশি।
টানা দক্ষিণী ফিল্মজগতে কাজ করার পর হিন্দি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন রাশি। ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’ সিরিজ়ে অজয় দেবগন এবং এষা দেওলের সঙ্গে কাজ করেন তিনি।
তবে, রাশি যে শুধু তাঁর কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন তা নয়। কানাঘুষো শোনা যায়, এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।
২০১৮ সালে নাকি জশপ্রীত বুমরাকে ডেট করতেন রাশি। কিন্তু দু’জনের কেউ-ই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বরং রাশিকে এই প্রসঙ্গে জি়জ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাশি খান্নার সুপার ডুপার ছবিতে সোশ্যাল মিডিয়া কেঁপেছে ৷ স্যুটের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে বক্ষযুগল ৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।
সাঁতারের পোশাকে রাশি খান্না সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷