u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Male Prostate Cancer Symptoms : ভারতীয় পুরুষদের মধ্যে দিন দিন বাড়ছে প্রস্টেট ক্যানসার, এই রোগের লক্ষণ ও কাদের ঝুঁকি বেশি জেনে নিন

Male Prostate Cancer Symptoms : ভারতীয় পুরুষদের মধ্যে দিন দিন বাড়ছে প্রস্টেট ক্যানসার, এই রোগের লক্ষণ ও কাদের ঝুঁকি বেশি জেনে নিন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ভারতীয় পুরুষষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের পরিমাণ বাড়ছে। সাধারণত ৬৫ বছরের উপরের পুরুষদের মধ্যেই এই ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায়। হালে অল্প বয়সিদের মধ্যেও এই ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর সেটিই উদ্বেগের মুখে দাঁড় করিয়েছে চিকিৎসকদের। বিশেষজ্ঞদের....

Male Prostate Cancer Symptoms : ভারতীয় পুরুষদের মধ্যে দিন দিন বাড়ছে প্রস্টেট ক্যানসার, এই রোগের লক্ষণ ও কাদের ঝুঁকি বেশি জেনে নিন

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Male Prostate Cancer Symptoms : ভারতীয় পুরুষদের মধ্যে দিন দিন বাড়ছে প্রস্টেট ক্যানসার, এই রোগের লক্ষণ ও কাদের ঝুঁকি বেশি জেনে নিন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ভারতীয় পুরুষষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের পরিমাণ বাড়ছে। সাধারণত ৬৫ বছরের উপরের পুরুষদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

ভারতীয় পুরুষষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের পরিমাণ বাড়ছে। সাধারণত ৬৫ বছরের উপরের পুরুষদের মধ্যেই এই ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায়। হালে অল্প বয়সিদের মধ্যেও এই ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর সেটিই উদ্বেগের মুখে দাঁড় করিয়েছে চিকিৎসকদের।

বিশেষজ্ঞদের মতে, এই ক্যানসার গোড়াতে ধরা পড়লে সুস্থ হওয়ার ভালো সম্ভাবনা থাকে।

কিন্তু যত দেরি হয়, তত এটি মারাত্মক হয়ে ওঠে। কী করে গোড়াতেই প্রস্টেট ক্যানসার সম্পর্কে সাবধান হবেন? কোন কোন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

প্রস্টেট হল মলদ্বারের ভিতরে থাকা আখরোটের মাপের একটি গ্ল্যান্ড। মূলত শুক্রাণু তৈরি, মূত্রকে চালিত করার পিছনে এর ভূমিকা থাকে। এই ক্যানসারে কেউ আক্রান্ত হলে গোড়াতেই তাই মূত্র সংক্রান্ত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেগুলি সম্পর্কে সচেতন হলেই এই ক্যানসারের বিষয়ে গোড়াতেই সাবধান হওয়া যায়।

 

কী কী লক্ষণ দেখা দিতে পারে প্রস্টেট ক্যানসার হলে?

মূত্র ত্যাগ করার ক্ষেত্রে সমস্যা

মূত্র ত্য়াগের সময়ে জ্বালা, ব্যথা

রাতে ঘন ঘন মূত্র ত্যাগ করার তাগিদ

ঠিক সময়ে এই ক্যানসারের চিকিৎসা শুরু না হলে এটি আশপাশেও ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

পা এবং পেলভিক অঞ্চলে ব্যথা।

নিতম্ব, পা, পায়ের পাতা শিথিল হয়ে যাওয়া।

হাড়ে মারাত্মক ব্যথা।

চিকিৎসকরা বলছেন, সবচেয়ে বেশি পরিমাণে প্রস্টেট ক্যানসার দেখা যায় ৬৮ বছরের পুরুষদের মধ্যেই। তবে হালে ১৫ থেকে ৪০ বছরের পুরুষদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা বাড়ছে। আর সেটি গোড়াতে ধরা পড়লে এটি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বাড়ে।

কাদের ঝুঁকি বেশি?

এ বিষয়ে আলোকপাত করেছেন চিকিৎসকরা। দেখা গিয়েছে কোনও কোনও পুরুষের মধ্যে এই ক্যানসারের ঝুঁকি বেশি। তাঁরা কারা?

যাঁরা বড় শহরে থাকেন। বিশেষ করে যে সব শহরে দূষণের মাত্রা বেশি, সেই সব শহরের পুরুষরা।

বয়স্ক পুরুষ, বিশেষ করে যাঁদের বয়স ৬৫ -র উপরে।

পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে।

কীভাবে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমানো যায়?

চিকিৎসকরা বলছেন, এখনও পর্যন্ত এই ক্যানসারের ঝুঁকি কমানোর কোনও নির্দিষ্ট রাস্তা পাওয়া যায়নি। তবে লক্ষণগুলি দেখলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করাতে পারলে, এটি দ্রুত সারে। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে বলছেন তাঁরা। পর্যাপ্ত ফল এবং সবজি খেতে হবে

আজকের খবর