ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • বিশ্বকাপের মঞ্চে শাকিরা-নোরা-কেটির মহাযুদ্ধ! ৩ শহরে উদ্বোধনের চমক, ইতিহাস গড়তে চলেছে FIFA World Cup 2026

বিশ্বকাপের মঞ্চে শাকিরা-নোরা-কেটির মহাযুদ্ধ! ৩ শহরে উদ্বোধনের চমক, ইতিহাস গড়তে চলেছে FIFA World Cup 2026

এক বিশ্বকাপ, তিন উদ্বোধনী অনুষ্ঠান! মেক্সিকো থেকে টরন্টো, লস অ্যাঞ্জেলেস—তারকাদের ঝলকে ফুটবল উৎসবের আগে বাড়ছে উন্মাদনা শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ফুটবলের মহারণ—FIFA World Cup 2026। তবে মাঠে বল গড়ানোর আগেই নজর....

বিশ্বকাপের মঞ্চে শাকিরা-নোরা-কেটির মহাযুদ্ধ! ৩ শহরে উদ্বোধনের চমক, ইতিহাস গড়তে চলেছে FIFA World Cup 2026

  • Home /
  • আন্তর্জাতিক /
  • বিশ্বকাপের মঞ্চে শাকিরা-নোরা-কেটির মহাযুদ্ধ! ৩ শহরে উদ্বোধনের চমক, ইতিহাস গড়তে চলেছে FIFA World Cup 2026

এক বিশ্বকাপ, তিন উদ্বোধনী অনুষ্ঠান! মেক্সিকো থেকে টরন্টো, লস অ্যাঞ্জেলেস—তারকাদের ঝলকে ফুটবল উৎসবের আগে বাড়ছে উন্মাদনা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

এক বিশ্বকাপ, তিন উদ্বোধনী অনুষ্ঠান! মেক্সিকো থেকে টরন্টো, লস অ্যাঞ্জেলেস—তারকাদের ঝলকে ফুটবল উৎসবের আগে বাড়ছে উন্মাদনা

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ফুটবলের মহারণ—FIFA World Cup 2026। তবে মাঠে বল গড়ানোর আগেই নজর কেড়ে নিয়েছে এমন এক আয়োজন, যা আগে কখনও দেখা যায়নি বিশ্বকাপের ইতিহাসে। এবার শুধু একটি নয়, একসঙ্গে তিনটি শহরে হতে চলেছে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই মঞ্চে থাকছেন বিশ্বসঙ্গীতের একাধিক সুপারস্টার।

 

ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর স্মরণীয় মুহূর্তের ভাণ্ডার। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপকে আরও বড় করে তুলতে এবার অভিনব পরিকল্পনা করেছে FIFA World Cup 2026 (Football World Cup 2026) কর্তৃপক্ষ। আয়োজক তিন দেশ—মেক্সিকো, কানাডা ও আমেরিকার তিনটি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

 

সবচেয়ে বড় চমক অবশ্য তারকাদের উপস্থিতি। একদিকে যেমন থাকছেন লাতিন পপ সেনসেশন শাকিরা, অন্যদিকে বলিউড ও আন্তর্জাতিক মঞ্চে জনপ্রিয় নোরা ফতেহি। আবার আমেরিকার মেগাস্টার কেটি পেরিও থাকছেন বিশেষ আকর্ষণ হিসেবে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বিনোদনের ময়দানে তৈরি হয়েছে হাইভোল্টেজ লড়াই।

 

এবারের বিশ্বকাপে আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ফিফা। প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে ১৮টি গানের একটি আন্তর্জাতিক অফিসিয়াল অ্যালবাম। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও দেশের শিল্পীদের একত্রিত করে তৈরি এই সঙ্গীত-সংকলনকে বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

 

এই অ্যালবামের অন্যতম আলোচিত গান ‘Siir Siir’-এ কণ্ঠ দিয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi)। ইতিমধ্যেই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপের মঞ্চে নোরার নাচ ও পারফরম্যান্স নিয়ে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।

 

শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, বিশ্বকাপ শুরুর আগে প্রথমবারের মতো একাধিক শহরে একযোগে কাউন্টডাউন কনসার্টেরও আয়োজন করা হয়েছে। টরন্টো, মেক্সিকো সিটি এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা। আয়োজকদের আশা, এই উদ্যোগ বিশ্বকাপের উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

 

তবে সবথেকে বড় চমক সম্ভবত ‘হাফ-টাইম শো’। আমেরিকার জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে প্রথমবার বিশ্বকাপে আনুষ্ঠানিক হাফ-টাইম মিউজিক শোর পরিকল্পনা করা হয়েছে। এই বিশেষ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস-এর মতো বিশ্বখ্যাত নামও এই পরিকল্পনার সঙ্গে জড়িত।

মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা সবচেয়ে বেশি। সেখানে পারফর্ম করবেন জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড ‘মানা’। পাশাপাশি থাকবেন শাকিরা, জে বালভিন, বার্না বয়, বেলিন্ডা, রায়ান কাস্ত্রো-সহ একাধিক তারকা। উদ্বোধনী ম্যাচের আগে এই অনুষ্ঠান কার্যত এক মেগা মিউজিক ফেস্টিভ্যালে পরিণত হতে চলেছে।

অন্যদিকে কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে দেখা যাবে নোরা ফতেহিকে। তাঁর সঙ্গে থাকবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, জেসি রেইয়েজের মতো শিল্পীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ও কমেডিয়ান উইল আর্নেট।

 

লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানও কোনও অংশে কম নয়। মার্কিন পপ তারকা কেটি পেরি (Katy Perry)-র পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই চরম উন্মাদনা তৈরি হয়েছে। তাঁর সঙ্গে থাকবেন জনপ্রিয় র‍্যাপ শিল্পী ফিউচার।

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, প্রথম উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় অনুযায়ী ১১ জুন রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর মধ্যরাতে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। টেলিভিশনে সম্প্রচার হবে Unite8 Sports চ্যানেলে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে Zee5-এ।

ফুটবলের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বকাপের মঞ্চে তারকাদের এই মহাসমাবেশ যে কোটি কোটি দর্শকের নজর কেড়ে নেবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, উদ্বোধনী অনুষ্ঠানের ঝলকানি ছাপিয়ে মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসবে কোন দেশ!

 

 

আজকের খবর