u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Mamata : ‘ওই ট্যাবলেট খাবেন না জন্মনিয়ন্ত্রণের বডি মেশানো আছে’ সেবাশ্রয় শিবির নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Suvendu against Mamata : ‘ওই ট্যাবলেট খাবেন না জন্মনিয়ন্ত্রণের বডি মেশানো আছে’ সেবাশ্রয় শিবির নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।   ‘নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেছে, তখন থেকেই মমতা বন্দোপাধ্যায়ের রেজিস্ট্রার গুন্ডা পুলিশকে, নন্দীগ্রামবাসীর বিরুদ্ধে ৫ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে।’ এভাবেই সোমবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের....

Suvendu against Mamata : ‘ওই ট্যাবলেট খাবেন না জন্মনিয়ন্ত্রণের বডি মেশানো আছে’ সেবাশ্রয় শিবির নিয়ে বিস্ফোরক শুভেন্দু

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Mamata : ‘ওই ট্যাবলেট খাবেন না জন্মনিয়ন্ত্রণের বডি মেশানো আছে’ সেবাশ্রয় শিবির নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।   ‘নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেছে, তখন থেকেই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

 

‘নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেছে, তখন থেকেই মমতা বন্দোপাধ্যায়ের রেজিস্ট্রার গুন্ডা পুলিশকে, নন্দীগ্রামবাসীর বিরুদ্ধে ৫ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে।’ এভাবেই সোমবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। প্রসঙ্গত, বড়দিনের বিকেলে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালি প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল প্রথম থেকেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে । যদিও ওই সব তোলা অভিযোগ খারিজ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুর্ঘটনার ফলে গাড়িটি ভেঙেছে, তার দায় গেরুয়া শিবিরের উপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপানোর চেষ্টা হচ্ছে। এদিনের এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযোগের ভিত্তিতে একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। তার ভিত্তিতে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটি স্কুলের কর্মসূচি শেষ করেই সোজা আসেন নন্দীগ্রাম থানায়।এসেই সরাসরি নন্দীগ্রাম থানায় ঢুকে কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। যদিও সমগ্র ঘটনা চলাকালীন থানায় আইসি ছিলেন না। থানার যেখানে অভিযোগ গ্রহণ করা হয় অভিযোগ গ্রহণ কেন্দ্রের বাইরে জানালা দাঁড়িয়ে আধিকারিকের থেকে জবাব দাবি করেন। যদিও পুলিশের পক্ষে কোনো উত্তর পাননি। শুভেন্দুর আরো অভিযোগ যে সাদা পোশাকে পুলিশ গ্রেফতারের সময় দুর্ব্যবহার করে বলে ও অভিযোগ তার। এই ঘটনায় মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ার ভাই গৌরাঙ্গ ঘড়া নামের বিজেপি কর্মী। এদিন সকালেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন বেলা সাড়ে এগারোটায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ‘অনেক প্রলোভন, অনেক মিথ্যে প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামে, গণসংগ্রাম লড়াইতে থাকা, ভাই বন্ধু, আত্মীয়, শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন। যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্ট্রার গুন্ডা পুলিশকে, আপনাদের বিরুদ্ধে ৫ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে।’ মিছিল শেষে সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, ‘যে বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে সেই গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে পুলিশ হেনস্থা করেছে মারধর করেছে, গৌরাঙ্গ ঘড়ার স্ত্রীও মামলা করবে,সিভিক নিয়ে রেড করেছে এস আই, সিভিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন গৌরাঙ্গ ঘড়ার স্ত্রী এস সি কমিশনে নালিশ করেছে, কোর্ট খুললে মুভ করবো। গৌরাঙ্গকে আমি জামিন করাবো,কাউকেই ছাড়বো না।’

 

সেবাশ্রয় নিয়ে শুভেন্দু বলেন, ‘ভোটের আগে নন্দীগ্রামে ভাইপো বাবু আসছেন, আগে যতবার এসেছেন ততবার হেরেছেন। যেখান দিয়ে হেঁটেছেন সেখানেই বিজেপি লিড দিয়েছে, ভাইপো বলছে অনেকে অনুরোধ করেছে সেবাশ্রয়ের জন্যে। সেবাশ্রয় করছে, চুরির মাল খাবেন না। ট্যাবলেট খাবেন না ওই ট্যাবলেট এর মধ্যেই জন্মনিয়ন্ত্রণ এর ট্যাবলেট ঢোকানো রয়েছে। হিন্দুদের জন্মনিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রক্ত দেবেন না। নন্দীগ্রামে আধুনিক পরিষেবা দিয়েছে দাবি করছে! কিন্তু নন্দীগ্রামের স্বাস্থ্য কেন্দ্র গুলো ধুকছে। বেহাল অবস্থা।’

পাশাপাশি শুভেন্দুর প্রশ্ন কারা অভিষককে সেবাশ্রয় করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল চায় নন্দীগ্রামে হিন্দু জনসংখ্যা কমে যাক। হিন্দুরা বাংলাদেশের মতো নন্দীগ্রামে সংখ্যায় কম হোক।’

আজকের খবর