ব্রেকিং
Latest Posts
Suvendu Adhikari : মেচেদা থেকে শুভেন্দুর বড় ঘোষণা! ১৬ অগাস্ট ‘আয়ুষ্মান দিবস’, বাদ পড়াদের জন্য আসছে নতুন স্বাস্থ্য যোজনা, অন্নপূর্ণা নিয়েও বড় আশ্বাসRitabrata on TMC : ‘আমরাই আসল তৃণমূল, আদালত স্পষ্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে’ আলিপুর আদালতের রায়ের কপি হাতে নিয়ে দাবি ঋতব্রতরone nation one election : ২০২৯-এই ভেঙে যেতে পারে শুভেন্দুর সরকার, লোকসভার সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সম্ভাবনা উস্কে দিলেন সংসদীয় কমিটির চেয়ারপার্সনLux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুরSuvendu Baruipur : ‘গ্রাম-গঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদকচক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে’ বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Elephant Kalinga Attacks : ঝাড়গ্রাম থেকে শালবনি ব্লকের মথুরাপুর এলাকায় প্রবেশ করে দাপিয়ে বেড়াচ্ছে কালিঙ্গা নামক একটি দাঁতাল হাতি

Elephant Kalinga Attacks : ঝাড়গ্রাম থেকে শালবনি ব্লকের মথুরাপুর এলাকায় প্রবেশ করে দাপিয়ে বেড়াচ্ছে কালিঙ্গা নামক একটি দাঁতাল হাতি

ঝাড়গ্রাম থেকে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর এলাকায় প্রবেশ করে কালিঙ্গা নামক একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। যার ফলে মথুরাপুর সহ পার্শ্ববর্তী গ্রাম গুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়....

Elephant Kalinga Attacks : ঝাড়গ্রাম থেকে শালবনি ব্লকের মথুরাপুর এলাকায় প্রবেশ করে দাপিয়ে বেড়াচ্ছে কালিঙ্গা নামক একটি দাঁতাল হাতি

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Elephant Kalinga Attacks : ঝাড়গ্রাম থেকে শালবনি ব্লকের মথুরাপুর এলাকায় প্রবেশ করে দাপিয়ে বেড়াচ্ছে কালিঙ্গা নামক একটি দাঁতাল হাতি

ঝাড়গ্রাম থেকে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর এলাকায় প্রবেশ করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ঝাড়গ্রাম থেকে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর এলাকায় প্রবেশ করে কালিঙ্গা নামক একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। যার ফলে মথুরাপুর সহ পার্শ্ববর্তী গ্রাম গুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয় টি স্থানীয় বন দফতর কে জানানো হয়। কালিঙ্গা নামক দাঁতাল হাতিটি এলাকায় পরিচিত একটি হাতি হলেও ওই হাতি টি শান্ত স্বভাবের নয়, যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। খাবারের সন্ধানে মঙ্গলবার মথুরাপুর এলাকায় প্রবেশ করে কালিঙ্গা নামক হাতিটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলায় ঘর বাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই হাতিরটির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা।

সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে এবং সন্ধ্যার সময় জঙ্গল এলাকার রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

আজকের খবর