u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলাদেশ /
  • Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোনোর কম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে,....

Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

  • Home /
  • বাংলাদেশ /
  • Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা ডা: মো: হাফিজুর রহমান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Bangladesh Durga Puja : এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোনোর কম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে, আমরা তাদের কঠোর হস্তে দমন করব। এ ব্যাপারে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এবার দুর্গাপুজায় মাদ্রাসা ছাত্ররা পুজামণ্ডপ পাহারায় থাকবে।’

রোববার (৮ সেক্টেম্বর) সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ীর খেতুরিধাম পরিদর্শনের পর হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় কোনো চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাইবোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগামী মঙ্গলবার মিটিং করব। সেখানে আমরা ডিআইজি, জেলা প্রশাসককে নির্দেশনা দেব। কেউ যদি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যে-ই হোক, আমরা তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে বিচার করব।’
দুর্গাপূজার মণ্ডপ মাদ্রাসা ছাত্রদের দিয়ে পাহারার পরিকল্পনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে বলে মনে হয়, তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজামণ্ডপ পাহারা দেওয়া হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করছে। সামনে যে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বী যাঁরা আছেন, তাদের আশ্বস্ত করতে চাই, আপনারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালন করবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সকলে সমানভাবে উৎসব পালন করবেন। দেশে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।’

আজকের খবর