u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Keshpur Flood : কুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

Keshpur Flood : কুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে কুবাই নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় ৫/৬ টি গ্রাম সহ চাষজমি। জলের তলায় যাতায়াতের রাস্তা। ঘরবন্দী কয়েক হাজার নিরুপায় মানুষ। গত তিনদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর....

Keshpur Flood : কুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Keshpur Flood : কুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে কুবাই নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় ৫/৬ টি গ্রাম সহ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে কুবাই নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় ৫/৬ টি গ্রাম সহ চাষজমি। জলের তলায় যাতায়াতের রাস্তা। ঘরবন্দী কয়েক হাজার নিরুপায় মানুষ। গত তিনদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাঁড়া, সিদ্ধেশ্বরী ও আকমুড়া সহ ৫ থেকে ৬ টি গ্রাম কুবাই নদীর জলে প্লাবিত।

কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে ২ নং শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাঁড়া, আকমুড়া, সিদ্ধেশ্বরী, পাখিরাপাড়া সহ ৫/৬ টি গ্রামে।যার ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রীজও জলের তলায়, তার ফলে বন্ধ যাতায়াত।

কুবাই নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় ৪/৫০০ বিঘা চাষজমি। গ্রামবাসীদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দী মানুষদের উদ্ধার করার কোন ব্যবস্থা করা হয়নি। ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষজন ।

কোনরকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বাধ্য হয়েই এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে। জল যতক্ষণ না পর্যন্ত নামে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। যার ফলে সমস্যায় পড়েছেন কেশপুর ব্লকের ওই এলাকার বাসিন্দারা।

আজকের খবর