u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

Bangladesh Arms Recovery : রাজশাহীতে পুলিশের লুট হওয়া ২টি অস্ত্র উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী মহানগরীর পদ্মাপাড় লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে পুলিশের লুট হওয়া রাবার বুলেটসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,....

Bangladesh Arms Recovery : রাজশাহীতে পুলিশের লুট হওয়া ২টি অস্ত্র উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী মহানগরীর পদ্মাপাড় লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে পুলিশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহী মহানগরীর পদ্মাপাড় লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে পুলিশের লুট হওয়া রাবার বুলেটসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভেতর সন্দেহজনক একটি বস্তা থেকে আগ্নেয়াস্ত্র (শর্টগান) দুটি উদ্ধার করা হয়। ৫ আগস্ট রাজশাহীতে পুলিশি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্তব্যরত পুলিশের অস্ত্রশস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আরও দুইটি আগ্নয়াস্ত্র (শর্টগান) এবং রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ৫ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স থেকে দুস্কৃতকারীরা মোট ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত মোট ১৪৬টি আগ্নেয়াঅস্ত্র উদ্ধার হয়েছে। তবে এখনো পুলিশের লুট হওয়া ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে গেল ৫ আগস্ট রাজশাহীতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন, লুট হওয়া বেশিরভাগ আগ্নেয়াস্ত্রই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারেও তাদের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আজকের খবর