u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • অটোমোবাইল /
  • QR code in Toto: অবৈধ টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, তথ্য সংগ্রহ করে বসানো হবে QR কোড

QR code in Toto: অবৈধ টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, তথ্য সংগ্রহ করে বসানো হবে QR কোড

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। রাস্তায় বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এনিয়ে নীতি আনার কথা আগেই জানিয়েছিল পরিবহণ দফতর। এনিয়ে আরও স্পষ্টভাবে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস....

QR code in Toto: অবৈধ টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, তথ্য সংগ্রহ করে বসানো হবে QR কোড

  • Home /
  • অটোমোবাইল /
  • QR code in Toto: অবৈধ টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, তথ্য সংগ্রহ করে বসানো হবে QR কোড

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। রাস্তায় বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

রাস্তায় বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এনিয়ে নীতি আনার কথা আগেই জানিয়েছিল পরিবহণ দফতর। এনিয়ে আরও স্পষ্টভাবে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, টোটো নিয়ে বিশেষ পরিকল্পনা করছে রাজ্য সরকার।

টোটো নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ব্যবস্থা আনা হচ্ছে।

বালুরঘাটে একটি অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে টোটো চলার কথা স্বীকার করে নেন। তিনি জানান, বেশ কিছু শহরে লাগামহীনভাবে টোটো চলাচল করার ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে। তার জন্য আগামী দিনে টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিটের ব্যবস্থা করা হবে। এর ফলে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনা সম্ভব হবে টোটোকে। টোটোতে বসানো হবে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার। প্রথমে টোটো গণনা করা হবে। তারপর পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা, ব্লক এবং জেলায় কত সখ্যক টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউআর কোড বসানো শুরু হবে। এই কিউআর কোডে স্ক্যান করলেই টোটো সম্পর্কে যাবতীয় তথ্য এবং মালিকের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।

শুধু তাই নয়, সাধারণ গাড়ির মতোই টোটোতে নম্বরযুক্ত স্টিকারও লাগানো হবে। এরফলে টোটোগুলিকে সাধারণ গাড়ির মতো আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে।রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় ২০ থেকে ২২ লক্ষ অবৈধ টোটো রয়েছে। কিন্তু, এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাকা সত্ত্বেও তার তথ্য পরিবহণ দফতরের হাতে নেই। তাই এই অবস্থায় প্রথমে টোটো গণনা করা হবে। তার পরে এই কাজে নামবে পরিবহণ দফতর।

উল্লেখ্য, অবৈধ টোটো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উষ্মা প্রকাশ করেছেন।গত অগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পরিবহণমন্ত্রী, সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক করে অবৈধ টোটো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া, টোটো থেকে রাজ্য সরকারের কোনও আয় হচ্ছে না বলেও উল্লেখ করা হয় ওই বৈঠকে। পরিবহণ দফতর সূত্রের খবর, রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর টোটোর জন্য কিআর কোড তৈরি এবং বিশেষ স্টিকারের দায়িত্বে থাকবে ।

এছাড়াও টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এরফলে টোটো চালকদের জীবিকা ব্যাহত হবে না। টোটো চলাচল সুশৃঙ্খল হবে বলেই জানিয়েছেন মন্ত্রী।

আজকের খবর