u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bangla Awas Yojona : বাংলা আবাস যোজনায় নাম আসেনি? এখনই এই কাজ করুন, জেনে নিন বিস্তারিত

Bangla Awas Yojona : বাংলা আবাস যোজনায় নাম আসেনি? এখনই এই কাজ করুন, জেনে নিন বিস্তারিত

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে প্রতিটি উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা আর্থিক....

Bangla Awas Yojona : বাংলা আবাস যোজনায় নাম আসেনি? এখনই এই কাজ করুন, জেনে নিন বিস্তারিত

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bangla Awas Yojona : বাংলা আবাস যোজনায় নাম আসেনি? এখনই এই কাজ করুন, জেনে নিন বিস্তারিত

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রান্তিক ও নিম্নবিত্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে প্রতিটি উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।আসলে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে রাজ্যে দুর্নীতি ঘটেছে।

এই কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন আবেদন সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পটি পুনরায় চালু করা হয়নি। ফলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে রাজ্যের কোষাগার থেকে বাংলা আবাস যোজনার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে হলে দুটি পদ্ধতি অনুসরণ করা যায়: অফলাইন এবং মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কের মাধ্যমে সরাসরি আবেদন। প্রথমত, অফলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন ফর্মের প্রয়োজন নেই। প্রকল্পের শর্তাবলী মেনে বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তিরা সাদা কাগজে একটি দরখাস্ত লিখে ব্লক উন্নয়ন অফিসে জমা দিতে পারেন। আবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন: ১) বর্তমান বাড়ির রঙিন ছবি, ২) আধার কার্ডের জেরক্স কপি, ৩) রেশন কার্ডের জেরক্স কপি, ৪) ব্যাংক পাসবুকের জেরক্স কপি, ৪) জমির রেকর্ডের জেরক্স কপি।

অফলাইনের মাধ্যমে আবেদন করতে না চাইলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেস্কে ফোন করে আবেদন করা যেতে পারে। এই হেল্পডেস্কের যোগাযোগ নম্বর ৯১৩৭০৯১৩৭০। এখানে ফোন করে আবেদনকারীরা তাঁদের তথ্য প্রদান করে সুবিধা পেতে পারেন।

বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদন স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং “Know Your Grievance Status” অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস যাচাই করা যাবে।

বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল:

১) পরিবারের কোন অকৃষি প্রতিষ্ঠান থাকলে আবেদনযোগ্য নয়।

২) পরিবারের সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হলে আবেদন হবে না।

৩) পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, তবে সেই পরিবারের জন্য আবাস যোজনার ঘর পাওয়া সম্ভব নয়।

৪) পূর্বে কোন আবাসন প্রকল্পে অংশগ্রহণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আবেদন জমার পর বাড়ি পাওয়ার প্রক্রিয়া

আবেদন জমা দেওয়ার পর, সংশ্লিষ্ট পঞ্চায়েত বা ব্লকের আধিকারিকরা বাড়িতে এসে সার্ভে করবেন। যদি আবেদনকারী শর্ত অনুযায়ী উপযুক্ত হন, তবে তাদের নাম পরবর্তী সার্ভে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে সার্ভে প্রক্রিয়া চলছে এবং নতুন নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে না। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে যোগ্য আবেদনকারীদের তালিকাভুক্ত করা হবে এবং সরাসরি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।

আজকের খবর