ব্রেকিং
Latest Posts
অফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুরহাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Howrah Labour Unnatural Death : ইয়ার্কির ছলে জুট মিলের শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

Howrah Labour Unnatural Death : ইয়ার্কির ছলে জুট মিলের শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

ইয়ার্কির ছলে শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে শরীরে হাওয়া ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল অন্য এক শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাউড়িয়া জুট মিলে। মৃত শ্রমিকের নাম সাবের মল্লিক (৫৩)। বাড়ি বাউড়িয়া থানার চকমধু জলাপাড়া....

Howrah Labour Unnatural Death : ইয়ার্কির ছলে জুট মিলের শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Howrah Labour Unnatural Death : ইয়ার্কির ছলে জুট মিলের শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

ইয়ার্কির ছলে শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে শরীরে হাওয়া ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল অন্য এক শ্রমিকের বিরুদ্ধে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ইয়ার্কির ছলে শ্রমিকের মলদ্বারে পাইপ দিয়ে শরীরে হাওয়া ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল অন্য এক শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাউড়িয়া জুট মিলে। মৃত শ্রমিকের নাম সাবের মল্লিক (৫৩)। বাড়ি বাউড়িয়া থানার চকমধু জলাপাড়া এলাকায়।

ঘটনায় মিল কর্তৃপক্ষ বাউড়িয়া থানায় অভিযোগ জানিয়েছে। বাউড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মিল সূত্রে জানা গেছে রবিবার সকালে প্রথম শিফটে টিফিনে যাওয়ার সময় মিলের এক শ্রমিক ইয়ার্কির ছলে সবের মল্লিকের মলদ্বারে মিলের যন্ত্রাংশ পরিস্কার করার হাওয়া পাইপ দিয়ে শরীরে হাওয়া ঢুকিয়ে দেয়।

এই শ্রমিকের গোটা শরীর ফুলে যায়। তাকে প্রথমে উলুবেড়িয়া ই এস আই হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার মানিকতলা ই এস আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে সবের মল্লিকের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

মৃত ব্যাক্তির স্ত্রী মামুদা বেগম অভিযোগ করেন হাসপাতালে স্বামী বলেছিলেন টিফিনে যাওয়ার সময় দুজন ধরে পাইপ দিয়ে আমার শরীরে হাওয়া ঢুকিয়ে দেয়। তিনি অভিযোগ করেন এর আগেও মিলের শ্রমিকরা তার স্বামীকে নানাভাবে উত্তক্ত করত। হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান এখনোও পর্যন্ত মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে পুলিশে কোন অভিযোগ করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করছে।

আজকের খবর