ব্রেকিং
Latest Posts
Amit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়
  • Home /
  • কলকাতা /
  • Bengal Schools Reopening : ২ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-জারি বিজ্ঞপ্তি

Bengal Schools Reopening : ২ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-জারি বিজ্ঞপ্তি

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে চলতি মাস জুড়ে বন্ধ থাকছে রাজ্যের সরকারি স্কুল। বৃহস্পতিবার স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, আগামী ২ জুন থেকে সমস্ত সরকারি স্কুলে পঠন-পাঠন শুরু হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে বিজ্ঞপ্তি জারি....

Bengal Schools Reopening : ২ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-জারি বিজ্ঞপ্তি

  • Home /
  • কলকাতা /
  • Bengal Schools Reopening : ২ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-জারি বিজ্ঞপ্তি

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে চলতি মাস জুড়ে বন্ধ থাকছে রাজ্যের সরকারি স্কুল।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে চলতি মাস জুড়ে বন্ধ থাকছে রাজ্যের সরকারি স্কুল। বৃহস্পতিবার স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, আগামী ২ জুন থেকে সমস্ত সরকারি স্কুলে পঠন-পাঠন শুরু হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশ দার্জিলিং ও পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন করা হয়েছে। তবে এই দীর্ঘ ছুটিতে পঠন-পাঠনের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক সংগঠনগুলি।

উল্লেখ্য, এ বছর গ্রীষ্মের ছুটি ২ মে’র পরিবর্তে ৩০ এপ্রিল থেকে শুরু হয়। প্রাথমিক স্কুলগুলি ১৩ মে এবং উচ্চ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি ২৪ মে খোলার কথা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ছুটি বাড়ানো হয়।

এক শিক্ষক সংগঠনের নেতা বলেন, “এই সিদ্ধান্ত নিরাপত্তার জন্য জরুরি হলেও, পঠন-পাঠনের ক্ষতি পূরণ করা চ্যালেঞ্জিং হবে।” স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠ্যক্রমের ক্ষতি পূরণে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। এদিকে, অভিভাবকরা নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তকে স্বাগত জানালেও, সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

আজকের খবর