u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Sonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • ভ্রমন /
  • Belpahari Tiger Team : বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক কাটাতে সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল, তাঁরাই ধরেছিলেন জিনাতকে

Belpahari Tiger Team : বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক কাটাতে সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল, তাঁরাই ধরেছিলেন জিনাতকে

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। কুলতলিতে বাঘ জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। এদিকে বেলপাহাড়িতে এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে। বেলপাহাড়িতে বাঘ ধরার জন্য এল সুন্দরবন থেকে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাঘের অবস্থান জানতে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা ,বসানো হবে খাঁচা।   রবিবার....

Belpahari Tiger Team : বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক কাটাতে সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল, তাঁরাই ধরেছিলেন জিনাতকে

  • Home /
  • ভ্রমন /
  • Belpahari Tiger Team : বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক কাটাতে সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল, তাঁরাই ধরেছিলেন জিনাতকে

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। কুলতলিতে বাঘ জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। এদিকে বেলপাহাড়িতে এখনও আতঙ্ক তাড়া করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।

কুলতলিতে বাঘ জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। এদিকে বেলপাহাড়িতে এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে। বেলপাহাড়িতে বাঘ ধরার জন্য এল সুন্দরবন থেকে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাঘের অবস্থান জানতে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা ,বসানো হবে খাঁচা।

 

রবিবার ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করে। যার ফলে বাঁশপাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছেন বনদফতরের আধিকারিকরা এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ।

বাঘ এলাকায় প্রবেশ করায় কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। যেখানে মকর পরবের দিনআনন্দে মেতে উঠার কথা ওই এলাকার বাসিন্দাদের, সেখানে গ্রামবাসীরা আনন্দের বদলে ঘরের মধ্যে বন্দি রয়েছেন। মঙ্গলবার সুন্দরবন থেকে বাঘ ধরার জন্য সাত সদস্যের প্রতিনিধি গিয়েছেন।

অপরদিকে জঙ্গলে বাঘ আসায় রুজি রোজগার বন্ধ জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের। কারণ তাঁদের সংসার চলে জঙ্গলের কাঠ, পাতা কুড়িয়ে। বাঘ আসায় জঙ্গলে যাওয়া বারণ। এখন আপাতত গৃহবন্দি হয়ে রয়েছেন তাঁরা।

আজকের খবর