ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Nandigram : “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে, এরপরেও ঘুমোবেন আপনারা?” নন্দীগ্রামে দাঁড়িয়ে মোথাবাড়ি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Nandigram : “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে, এরপরেও ঘুমোবেন আপনারা?” নন্দীগ্রামে দাঁড়িয়ে মোথাবাড়ি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম। “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। শিবের মূর্তি লাগানো মোটরসাইকেল ভেঙেছে। হিন্দু গোয়ালাদের ছানার গাড়ি আটকেছে। নওদায় হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সংখ্যায় কম। এরপরেও....

Suvendu Nandigram : “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে, এরপরেও ঘুমোবেন আপনারা?” নন্দীগ্রামে দাঁড়িয়ে মোথাবাড়ি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Nandigram : “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে, এরপরেও ঘুমোবেন আপনারা?” নন্দীগ্রামে দাঁড়িয়ে মোথাবাড়ি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম। “মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। শিবের মূর্তি লাগানো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম।

“মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। শিবের মূর্তি লাগানো মোটরসাইকেল ভেঙেছে। হিন্দু গোয়ালাদের ছানার গাড়ি আটকেছে। নওদায় হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সংখ্যায় কম। এরপরেও ঘুমোবেন আপনারা?” এভাবেই রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মোথাবাড়ি নিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনই সকালে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মোথাবাড়ি যাওয়ার পথে আটকে দেয় রাজ্য পুলিশ। তারপরেই নন্দীগ্রাম থেকে বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নরসিংহপুর আশদতলায় সমবায় নির্বাচনে নির্বাচিতদের সংবর্ধনা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হিন্দুদের ফের এক হওয়ার আহ্বান শুভেন্দু অধিকারীর। ভূপতিনগরে চণ্ডী মায়ের পুজোয় হামলা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। ভূপতিনগরে পুজোয় হামলায় ১০ জন হিন্দুর মাথাও ফেটে গিয়েছে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, “থানায় অবরোধ করেছে বিজেপি কর্মীরা, সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদ করছেন। বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে এখানে এসব চলছে। বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা।”

হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “উঠুন, জাগুন, এই লড়াই অস্তিত্ব রক্ষার। আগে ৮৫ শতাংশ ছিলাম, এখন ৬৭ শতাংশ হয়ে গেছি আমরা।” সমবায় ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ আনলেন শুভেন্দু। তিনি বলেন, ” সমবায়ে ভোট লুঠ করেছে তৃণমূল। যেদিন সরকার হবে, ১ ঘণ্টার মধ্যে সব পাল্টে যাবে। মোথাবাড়ি, নওদা দেখার পর কোনও হিন্দু লোক মমতাকে ভোট দেবে না।”

মমতার হিজাব পরার ধরন নকল করে শুভেন্দুর খোঁচা, “হিজাব পরে বয়ালে এসেছিল। মানুষ জয় শ্রী রাম বলেছে।” মমতাকে রাষ্ট্রবিরোধী বলেও খোঁচা শুভেন্দুর। বলেন, “ইংরেজদের শাসনের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন ব্রিটিশ শাসনে ভালো ছিলাম আমরা। ভারতকে খাটো করার চেষ্টা করছেন।”

আজকের খবর