u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • কলকাতা /
  • Kolkata Kathmandu Flight : ৬ বছর পর ফের কলকাতা-কাঠমান্ডু রুটে উড়বে ‘বুদ্ধ এয়ার’

Kolkata Kathmandu Flight : ৬ বছর পর ফের কলকাতা-কাঠমান্ডু রুটে উড়বে ‘বুদ্ধ এয়ার’

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। প্রায় ৬ বছর পর ফের কলকাতা এবং নেপালের রাজধানী কাঠমান্ডুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে নেপালের এক নম্বর বেসরকারি বিমান সংস্থা ‘বুদ্ধ এয়ার’। সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই ঘোষণা করেছে বিমান সংস্থাটি। ‘বুদ্ধ....

Kolkata Kathmandu Flight : ৬ বছর পর ফের কলকাতা-কাঠমান্ডু রুটে উড়বে ‘বুদ্ধ এয়ার’

  • Home /
  • কলকাতা /
  • Kolkata Kathmandu Flight : ৬ বছর পর ফের কলকাতা-কাঠমান্ডু রুটে উড়বে ‘বুদ্ধ এয়ার’

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। প্রায় ৬ বছর পর ফের কলকাতা এবং নেপালের রাজধানী কাঠমান্ডুর মধ্যে সরাসরি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

প্রায় ৬ বছর পর ফের কলকাতা এবং নেপালের রাজধানী কাঠমান্ডুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে নেপালের এক নম্বর বেসরকারি বিমান সংস্থা ‘বুদ্ধ এয়ার’। সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই ঘোষণা করেছে বিমান সংস্থাটি।

‘বুদ্ধ এয়ার’ জানিয়েছে, খুব শীঘ্রই তারা কাঠমান্ডু থেকে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা থেকে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে।

বাংলার বহু পর্যটকের কাছে নেপালের কাঠমান্ডু এবং অন্যান্য পর্যটন কেন্দ্র অত্যন্ত পছন্দের গন্তব্য। অন্যদিকে, নেপালের বহু মানুষও জীবন-জীবিকা এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে নিয়মিত কলকাতা আসেন। ‘বুদ্ধ এয়ার’-এর এই সরাসরি বিমান পরিষেবা শুরু হলে উভয় দেশের যাত্রীদের জন্যই travel অনেক সহজ এবং সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ বিরতির পর ‘বুদ্ধ এয়ার’-এর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দুই দেশের মধ্যে পর্যটন এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে। এখন যাত্রীরা কবে থেকে এই বিমান পরিষেবা উপভোগ করতে পারবেন, সেদিকেই নজর থাকবে।

আজকের খবর