Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Eden Gardens Neglected in IPL 2025 Final : ফের বঞ্চিত বাংলা, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ায় শুরু রাজনৈতিক যুদ্ধ, বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Eden Gardens Neglected in IPL 2025 Final : ফের বঞ্চিত বাংলা, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ায় শুরু রাজনৈতিক যুদ্ধ, বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর

Eden Gardens Neglected in IPL 2025 Final : ফের বঞ্চিত বাংলা, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ায় শুরু রাজনৈতিক যুদ্ধ, বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। কলকাতার ইডেন (Eden Gardens) থেকে আইপিএল ফাইনাল (IPL Final) সরায় ক্ষুব্ধ ক্রীড়া দফতর। গোটা বিষয়টির জন্য কেন্দ্রীয় সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইডেনে আইপিএল ফাইনাল সহ প্লে অফের দুটি ম্যাচ....

Eden Gardens Neglected in IPL 2025 Final : ফের বঞ্চিত বাংলা, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ায় শুরু রাজনৈতিক যুদ্ধ, বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Eden Gardens Neglected in IPL 2025 Final : ফের বঞ্চিত বাংলা, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ায় শুরু রাজনৈতিক যুদ্ধ, বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। কলকাতার ইডেন (Eden Gardens) থেকে আইপিএল ফাইনাল (IPL Final) সরায় ক্ষুব্ধ ক্রীড়া....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

কলকাতার ইডেন (Eden Gardens) থেকে আইপিএল ফাইনাল (IPL Final) সরায় ক্ষুব্ধ ক্রীড়া দফতর। গোটা বিষয়টির জন্য কেন্দ্রীয় সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
ইডেনে আইপিএল ফাইনাল সহ প্লে অফের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দুটি ম্যাচ সরিয়ে আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছে।

বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জুন মাসের প্রথম সপ্তাহে কলকাতায় বৃষ্টির আশঙ্কা থাকায় ম্যাচ সরানো হয়েছে। সঙ্গে অন্যান্য কিছু কারণ (other parametres) রয়েছে বলেও জানানো হয়। যদিও সেটা কী কারণ, স্পষ্ট করা হয়নি। বোর্ডের কোনও কোনও মহল থেকে বলা হয়, সম্প্রচারকারী চ্যানেল খরচ বেড়ে যাওয়ার কারণ দেখানোও ম্যাচ সরানোর অন্যতম কারণ। যদিও সিএবি থেকে বলা হয় যে, এত আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস করা সম্ভব নয় বলেই তাদের জানিয়েছে হাওয়া অফিস। সেই নথিও তারা বোর্ডকে পাঠিয়েছিল। লাভ হয়নি।

বৃহস্পতিবার দুপুরে নগরপাল মনোজ বর্মাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আবহাওয়া দফতর আমাদের জানিয়েছে, জুন ১-৪ তারিখের মধ্যে শহর কলকাতার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাবে ২৬ মে থেকে। আবহাওয়া দফতর জুন মাসের প্রথম সপ্তাহের জন্য সাধারণ মানুষকে কোনও পূর্বাভাস দেয়নি। বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল কবে থেকে আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না। কিন্তু ডক্টর এস দত্তর সই করা আইএমডি-র চিঠিতে এটাই বলা হয়েছে।’

বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, আবহাওয়া নয়, নিরাপত্তার কারণে কলকাতা থেকে ম্যাচ সরানো হয়েছে। সেই দাবিকে খণ্ডন করে অরূপ বলেন, ‘একজন বলছে আবহাওয়া। একজন বলছে নিরাপত্তা। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলছে আমরা সাতদিন আগে ছাড়া পূর্বাভাস করি না এবং ১ থেকে ৪ জুনের জন্য কোনও পূর্বাভাস করিনি। তার নথি আমাদের হাতে রয়েছে। কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হল? আমাদের এখানে সাত-সাতটা ম্যাচ হয়েছে। পুলিশ কমিশনার বলবেন। একটাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেক ম্যাচে ৬০-৬৫ হাজার দর্শক খেলা দেখেছেন। তার পরেও বারবার বাংলাকে বঞ্চিত করা হবে। ভারতের সব স্টেডিয়ামের মধ্যে ইডেনের চেয়ে ভাল স্টেডিয়াম ভারতবর্ষে নেই। মুষলধারে বৃষ্টি হলেও ইডেন থেকে জল বেরিয়ে যেতে ৩০ মিনিট লাগে। তা সত্ত্বেও এখান থেকে ম্যাচ সরানো হল। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হয়েছে।’

অরূপ আরও বলেন, ‘কী কারণে ইডেন থেকে ম্যাচ সরানো হল বলতে হবে। বিসিসিআই এতই আবহবিদ হলে প্রশ্ন করব, কেন তিনটি কেকেআর ম্যাচ ভেস্তে গেল? কেন আগে থেকে এই তিনটি ম্যাচের কথা ভাবলেন না?’

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘কলকাতায় নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই।’ যদিও সিএবি এ নিয়ে নীরব। অনেকে বলাবলি করছেন, পরের বছর টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচ হারানোর আশঙ্কাতেই কি বোর্ডের বিরুদ্ধে কোনও বিবৃতি দিচ্ছে না বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা? সরাসরি পদে না থাকলেও কে না জানে যে, বোর্ডের রাশ এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহর হাতেই। যিনি আবার আইসিসি-র চেয়ারম্যানও।

আজকের খবর