u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Lost in Ramnagar Purba Medinipur : ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি, জয়ী তৃণমূল

BJP Lost in Ramnagar Purba Medinipur : ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি, জয়ী তৃণমূল

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির। যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিজেপি সহ কোন বিরোধী....

BJP Lost in Ramnagar Purba Medinipur : ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি, জয়ী তৃণমূল

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Lost in Ramnagar Purba Medinipur : ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি, জয়ী তৃণমূল

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির। যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির। যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিজেপি সহ কোন বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি। যার ফলে কোন বাধা-বিপত্তি ছাড়াই এই সমিতির ক্ষমতা তৃণমূলের হাতেই থাকলো।

সূত্রের খবর, দীর্ঘদিনের পুরনো রামনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে তৃণমূল শিবিরের উৎসাহ ছিল তুঙ্গে। কারণ আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে আয়োজিত এই সমবায় সমিতির ভোটে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার শেষ সুযোগ হাতছাড়া করতে চাইনি শাসক দল তৃণমূল। তবে বিজেপির সাংগঠনিক ক্ষমতা না থাকায় এই সমবায় সমিতির নির্বাচনে তারা কোনরকম প্রার্থী জোগাড় করতে পারিনি বলেই তৃণমূল শিবিরের দাবি।

এই সমবায় সব মিলিয়ে ১১ টি আসন রয়েছে। যার সবকটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিল তৃণমূল। আর সর্ব সম্মতিক্রমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পেলেন ও সম্পাদক হলেন তৃণমূল নেতা তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার।

এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জানান, প্রতিবছর এই সমবায়ের নির্বাচন হয়। আজ এই সমবায়ের সাধারণ সভা ছিল যেখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত প্রায় সাড়ে ৭০০-৮০০ সদস্য যোগদান করে। তবে এখানে বিরোধীদলের কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় গতবারের তৃণমূলের জয়ী ১১ জন প্রতিনিধিকেই পুনরায় সমবায় সমিতির প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবং তাঁদের হাতেই এই সমবায়ের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

আজকের খবর