ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Jhargram Police Cycle Rally : ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে সাইকেল র‍্যালিতে উপস্থিত পুলিশ সুপার ও জেলাশাসক

Jhargram Police Cycle Rally : ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে সাইকেল র‍্যালিতে উপস্থিত পুলিশ সুপার ও জেলাশাসক

ঝাড়গ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন পুলিশের উদ্যোগে মঙ্গলবার সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ঝাড়গ্রামের দক্ষিণশোল থেকে ডিয়ার পার্ক পর্যন্ত সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। ওই সাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, অ্যাডিশনাল এসপি....

Jhargram Police Cycle Rally : ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে সাইকেল র‍্যালিতে উপস্থিত পুলিশ সুপার ও জেলাশাসক

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Jhargram Police Cycle Rally : ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে সাইকেল র‍্যালিতে উপস্থিত পুলিশ সুপার ও জেলাশাসক

ঝাড়গ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন পুলিশের উদ্যোগে মঙ্গলবার সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ঝাড়গ্রামের দক্ষিণশোল থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ঝাড়গ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন পুলিশের উদ্যোগে মঙ্গলবার সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ঝাড়গ্রামের দক্ষিণশোল থেকে ডিয়ার পার্ক পর্যন্ত সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। ওই সাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, অ্যাডিশনাল এসপি সহ সমস্ত পুলিশকর্তা,এসডিও ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা।

সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন সারা বছর ধরে পুলিশের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ট্রাফিক আইন মেনে সকলকে গাড়ি চালানোর জন্য একাধিক সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যার ফলে ১০ বছর আগে যে দুর্ঘটনা ঘটতো তার থেকে এখন দুর্ঘটনা অনেক কমছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ দুর্ঘটনার সংখ্যা কমেছে। সেই সঙ্গে তিনি বলেন ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। মানুষ যাতে নিজেরা বোঝে ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে তিনিও যেমন ভালো থাকবেন তাদের পরিবার-পরিজন আত্মীয়রা ও ভালো থাকবেন।

সেই সঙ্গে তিনি বলেন প্রতিবছর জুলাই মাসে পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয় এবং মানুষের কে সচেতন করতে পুলিশের এই কর্মসূচি এবং প্রচেষ্টা আগামীদিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তাই পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মঙ্গলবার সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করে সাইকেল চালিয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল পথ নিরাপত্তা নিয়ে সর্বস্তরের মানুষকে সচেতনতার বার্তা দেওয়ায় খুশি এলাকার সর্বস্তরের মানুষজন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।

আজকের খবর